Site Logo

বদল একাধিক জেলাশাসক: রদবদল রাজ্যের শীর্ষ আধিকারিক পদে

EBBS Desk·
বদল একাধিক জেলাশাসক: রদবদল রাজ্যের শীর্ষ আধিকারিক পদে

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন (Nabanna) থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে সাতজন আইএএস (IAS) আধিকারিকের বদলি এবং নতুন দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে।

Sponsored

Sranchi In Article

বর্তমান কলকাতা পুরসভার মিউনিসিপাল কমিশনার সুমিত গুপ্তকে পশ্চিমবঙ্গের ডিরেক্টর অব ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে (ডিএলআরএস) পদে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তাঁকে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচন আধিকারিকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। অন্যদিকে কেএমডিএর (KMDA) চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হল উত্তর দিনাজপুরের (North Dinajpur) জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা-কে। এই পদটি রাজ্য সরকারের সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার।

ডব্লিউবিএসআইডিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর নিকিল নির্মল কে নদিয়ার (Nadia) জেলা শাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। অংশুল গুপ্তকে কলকাতা উত্তরের জেলা নির্বাচন আধিকারিক করা হয়েছে। পাশাপাশি তাঁকে কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সিয়াদ এনকে উত্তর ২৪ পরগনার (North Twenty Four Parganas) জেলা শাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন : রদবদল পুলিশের পদে: চার শীর্ষ আধিকারিকের বদলের নির্দেশিকা

প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের স্পেশাল সেক্রেটারি শেভালে অভিজিৎ তুকারামকে আলিপুরদুয়ারের জেলা শাসক করা হয়েছে। অন্যদিকে নদিয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্তকে বাঁকুড়ার (Bankura) জেলাশাসক পদে বদলি করা হয়েছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →