বিধানসভা নির্বাচনের আগে শেষ অন্তর্বর্তী বাজেট, আজ চমকের অপেক্ষায় বাংলা

বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে বৃহস্পতিবার তৃতীয়বারের তৃণমূল সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে। লক্ষ্মীর ভান্ডার (Laxmir Bhandar) থেকে শুরু করে সরকারি কর্মচারীরা বড় কোন উপহার পাবেন কি, ভোটের আগের বাজেটে সরকার কী কী ‘চমক’ রাখবে, আজ সেই দিকে তাকিয়ে বাংলা।
Sponsored

প্রতিশ্রুতি দিয়ে তা পূরণ করতে জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একদিকে সুপ্রিম কোর্টে এসআইআরের (SIR) বিরোধিতায় আইনি লড়াই লড়ছেন, ইতিহাস তৈরি করে নিজে শীর্ষ আদালতে সওয়াল করে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে বুধবার বিকেলেই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আজ বিধানসভায় বাজেট অধিবেশন পেশ করার ক্ষেত্রে বাংলার মানুষের আশা এবং সরকারি রাজস্বকে কতটা ব্যালেন্স করতে পারেন মুখ্যমন্ত্রী তা জানতে চায় রাজনৈতিক মহল। মনে করা হচ্ছে রাজ্যের সার্বিক বাজেট বরাদ্দ ৭ থেকে ৮ শতাংশ মতো বৃদ্ধি করা হতে পারে। সব থেকে বেশি আগ্রহ রয়েছে লক্ষ্মীর ভান্ডার এবং সরকারি কর্মচারীদের দিয়ে বৃদ্ধি নিয়ে।রাজনৈতিক মহলের একাংশের মতে, মহিলা ভোট ধরে রাখতে অন্তর্বর্তী বাজেটে লক্ষীর ভান্ডারের পরিমাণ বৃদ্ধি করতেই পারেন মমতা। তৃণমূলের অন্দরেও এই সম্ভাবনা ঘোরাফেরা করছে। গত পাঁচ বছরে শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমেই মহিলাদের হাতে ৭৪ হাজার কোটি নগদ টাকার জোগান দিয়েছে রাজ্য সরকার। যদি এই প্রকল্পের টাকা বৃদ্ধির ঘোষণা হয় তাহলে সেটা কত হতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
Sponsored

মমতা সরকারের এবারের বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরাও। মহার্ঘ ভাতা বাড়বে কি, এ প্রশ্ন ঘোরাফেরা করছে। তবে জানিয়ে রাখা ভালো, বৃহস্পতিবারই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের বাজেট বাংলার মানুষকে হতাশ করেছে। সকলেই তাকিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণার দিকে। সেটা কী হতে পারে তা নিয়ে কানাঘুষো চলছে। অধিবেশন শুরু সকাল এগারোটায়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
