Site Logo

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

EBBS Desk·
সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে। মন্ত্রী জানান, প্রায় সাড়ে ৬ হাজার পদের জন্য নামের শর্টলিস্ট তৈরি করা হয়েছিল। আপাতত সেই তালিকা খতিয়ে দেখে নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। তাঁর কথায়, পঞ্চায়েত দফতরে পর্যাপ্ত কর্মী না থাকায় বহু কাজ আটকে রয়েছে। একজন কর্মীকে একাধিক পঞ্চায়েতের দায়িত্ব সামলাতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ফলে প্রশাসনিক কাজের গতি ব্যাহত হচ্ছে।

Sponsored

Sranchi In Article

দিলীপ আরও জানান, মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কেও পুরো বিষয়টি জানানো হয়েছে। কেন্দ্রের সহায়তায় তৈরি হওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে পর্যাপ্ত কর্মী প্রয়োজন বলেও মত তাঁর। তবে কীভাবে এই নিয়োগ হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, বিধানসভা গঠনের পর ক্যাবিনেট বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আরও পড়ুন: শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

একই সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়েও আশ্বাস দিয়েছে সরকার। আগে থেকেই নতুন সরকার জানিয়েছিল, পূর্ববর্তী সরকারের আমলে যাঁরা ‘আউটসোর্স’ বা চুক্তিভিত্তিক পদে কাজ করছিলেন, তাঁদের চাকরি যাবে না। রাজ্যে সিভিক ভলান্টিয়ার-সহ প্রায় ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন। সরকার পরিবর্তনের পরেও তাঁদের কর্মসংস্থান বজায় থাকবে বলেই স্পষ্ট বার্তা দিয়েছে বিজেপি সরকার।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →