Site Logo

রাজ্য পুলিশে ফের রদবদল: বদল একাধিক আইপিএস

EBBS Desk·
রাজ্য পুলিশে ফের রদবদল: বদল একাধিক আইপিএস

নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যত দূর সম্ভব পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার থেকেই রাজ্য রুট মার্চ (route march) শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে রাজ্যের বিভিন্ন এলাকায় শান্তি রক্ষায় দক্ষতা অনুসারে পুলিশ আধিকারিকদের দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া অব্যাহত। সেই মতো শনিবার ফের একবার রদবদল রাজ্য পুলিশে (West Bengal Police)।

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন : রাজ্য জুড়ে হাই অ্যালার্টে পুলিশ: ভোটার তালিকা প্রকাশের আগেই তৎপরতা

হাওড়ার যুগ্ম পুলিশ কমিশনারের পদে এলেন গৌরব লাল। ওই পদ থেকে কে শবরী রাজ কুমারকে সরিয়ে নিয়ে যাওয়া হল সিআইডিতে (CID), ডিআইজি পদে। সাইবার সেলের (Cyber Cell) এডিজি পদ থেকে বিশাল গর্গকে সরিয়ে পশ্চিমাঞ্চলের এডিজি পদে বসানো হল। তাঁর জায়গা সাইবার সেলের এডিজি পদে এলেন অশোক কুমার প্রসাদ। বাঁকুড়া রেঞ্জের আইজি হলেন রাজেশ কুমার যাদব। উত্তরবঙ্গের আইজি হলেন সুকেশ কুমার জৈন। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি হলেন সৈয়দ ওয়াকার রাজা। তাঁর জায়গায় মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি হলেন সুধীর নীলকান্তম। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি হলেন এন এস উত্তমরাও।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →