শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই চূড়ান্ত ভোটার তালিকা (final voter list) প্রকাশিত হয়ে গিয়েছে। বাংলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শেষ পর্যন্ত শনিবার প্রকাশিত হবে চূড়ান্ত সেই তালিকা। যদিও তার পরেও তাতে নিয়মিত সংযোজন বা বিয়োজন হতে থাকবে। কিন্তু শনিবার কখন দেখা যাবে তালিকা, তা নিয়ে শুক্রবার তথ্য দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal, CEO)।
Sponsored

শনিবারের আগে চূড়ান্ত তৎপরতা রাজ্যের সিইও দফতরে (CEO Office)। সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, শুক্রবার সকাল থেকেই জোর কদমে তালিকা মুদ্রণের কাজ শুরু হয়েছে। সারা রাত ধরে সেই কাজ চলবে। শনিবার দুপুরের মধ্যে তা অনলাইনে আপলোড (online upload) করা হবে। নির্বাচন কমিশনের (ECI) ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট ও ইসিআই নেট অ্যাপ থেকে এই ভোটার তালিকা অনলাইনে দেখা যাবে। বিকেলের মধ্যেই স্বীকৃত সমস্ত রাজনৈতিক দলের হাতে পৌঁছে যাবে কপি।
আরও পড়ুন : রাজ্য জুড়ে হাই অ্যালার্টে পুলিশ: ভোটার তালিকা প্রকাশের আগেই তৎপরতা
তবে শুধুমাত্র অনলাইনেই (online) ভোটার তালিকা দেখা গেলে সমস্যায় পড়বেন রাজ্যের প্রত্যন্ত এলাকার মানুষ। সেই কথা মাথায় রেখেই ভোটার তালিকার হার্ড কপি পাবেন সাধারণ মানুষ। মনোজ আগরওয়াল জানান, দু’টি হার্ড কপি দেওয়া হবে জেলা নির্বাচন আধিকারিকদের। অফলাইন (offline) কপি পাঠানো হচ্ছে জেলাশাসক, মহকুমাশাসক ও ব্লক উন্নয়ন আধিকারিকদের দফতরে। সেখানে সাধারণ মানুষ অফলাইনে ভোটার তালিকা দেখতে পারবেন। কলকাতায় জেসপ বিল্ডিং ও সার্ভে বিল্ডিংয়েও রাখা হবে নথি।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
