বাংলায় SIR প্রক্রিয়ায় গণতন্ত্র আদৌ রক্ষিত হবে: এবার প্রশ্ন তুললেন অমর্ত্য সেন

একটি ভোটার তালিকা সংশোধনী নিয়ে আতঙ্ক, মৃত্যু, সুপ্রিমকোর্টে মামলা – কোনও নাটকীয়তার অভাব নেই। কিন্তু যে ভোটার তালিকাকে সংশোধন করতে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া চালাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission), সেই পদ্ধতিটি কী আদৌ গণতান্ত্রিক? এবার বাংলায় এসআইআর (SIR) নিয়ে প্রশ্ন তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)।
Sponsored

চলতি এসআইআর প্রক্রিয়ায় বারবার উঠে এসেছে অমর্ত্য সেনের নাম। তাঁকেও লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় ফেলে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। যদিও তার কারণ যা দেখানো হয়েছে, তা যে ভুল পরে কমিশনই তা স্বীকার করে নিয়েছে। তাঁর পরিবার ও প্রতিবেশীদের হয়রানির মুখে পড়তে হয়েছে। যদিও তা নিয়ে উষ্মা প্রকাশ করেননি নোবেলজয়ী অর্থনীতিবিদ।
তবে এবার এসআইআর প্রক্রিয়ার সামগ্রিক ত্রুটির দিকটি নিয়ে প্রশ্ন তুললেন অমর্ত্য সেন। তাঁর মতে, যত্নের সঙ্গে সময় নিয়ে এসআইআর (SIR) প্রক্রিয়া হলে তা একটি সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু সেটা হচ্ছে না বাংলায়। বাংলায় এসআইআর প্রক্রিয়া তাড়াহুড়োর (hurry) সঙ্গে হচ্ছে। এতে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করাকে বিপন্ন করা হতে পারে।
আরও পড়ুন : ভোটার দিবসে জোড়া কর্মসূচি ঘোষণা অভিষেকের: ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল, কমিশনে প্রতিনিধিদল
এক বাস্তব সমস্যার উল্লেখ করে অমর্ত্য সেন দাবি করেন, ভোটার তালিকায় (voter list) নাম রাখতে যে নথি চাওয়া হচ্ছে, সমাজের প্রান্তিক মানুষের পক্ষে অনেক সময়ই তা যোগাড় করা কঠিন হতে পারে। এসআইআর তাড়াহুড়োর সঙ্গে করা হচ্ছে। ভোটারদের নথি জমা দেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের নিশ্চিত করা উচিত যাতে কোনও প্রাপ্ত বয়স্ক ভারতীয় নাগরিক (adult Indian citizen) তাঁদের ভোটদানের অধিকার থেকে বঞ্চিত না হন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
13h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
