Site Logo

দহন জ্বালায় কাটবে দোল! উত্তরে বৃষ্টি, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

EBBS Desk·
দহন জ্বালায় কাটবে দোল! উত্তরে বৃষ্টি, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

রবিবাসরীয় বঙ্গে উত্তর থেকে দক্ষিণ বিপরীতমুখী খামখেয়ালী আবহাওয়া। ফাগুনের মাঝামাঝিতেই বৈশাখী গরমের আভাস মিলছে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চের প্রথম সপ্তাহে কলকাতার দিনের তাপমাত্রা (Kolkata Temperature) ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। উত্তরবঙ্গে আজ ও কাল হালকা তুষারপাত ও বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: উত্তপ্ত করাচি: খামেনেই-এর মৃত্যুর প্রতিবাদ মার্কিন দূতাবাসে হামলা, বাড়ছে মৃত্যু

Sponsored

Sranchi In Article

জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রা, বসন্ত উৎসব (Holi festival) যে খুব আরামদায়ক আবহাওয়া নিয়ে আসবে না, তা খুব সহজেই অনুমেয়। হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী দু-তিন দিন ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বেলা গড়াতেই চওড়া হচ্ছে রোদের দাপট অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গে হাঁসফাঁস দশা। উত্তরে সম্পূর্ণ বিপরীত ছবি। দার্জিলিং জলপাইগুড়িতে আজ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। চলতি সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে ঠান্ডা বিদায় নেবে পাহাড়ে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →