রোমারিওর হ্যাটট্রিকে জয় ওয়েস্ট ইন্ডিজের, ইডেনে খেললেন ‘পাকিস্তানি ক্রিকেটার’!

উত্তাপহীন একটা টি২০ বিশ্বকাপের একটা ম্যাচ(T20 World Cup)। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ(West Indies) বনাম স্কটল্যান্ড ম্যাচেও ঘটনার ঘনঘটা। বিশ্বকাপের প্রথম দিনেই হ্যাটট্রিক, তার উপর ইডেনে খেললেন এক পাকিস্তানী ক্রিকেটারও।
Sponsored

জয় দিয়ে অভিযান শুরু ওয়েস্ট ইন্ডিজের(West Indies)। ইডেনে স্কটল্যান্ডকে হারাল ৩৫ রানে।ইডেনে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৪৭ রানেই সমাপ্ত স্কটিশদের ইনিংস।
তবে রং চড়ালেন রোমারিও শেফার্ড ম্যাচের ১৫তম ওভারে এসে হ্যাটট্রিক-সহ চার উইকেট তুলে নেন ক্যারিবিয়ান এই বোলার। আর তাতেই বদলে গেল ম্যাচের রং। পরপর তাঁর শিকার হন ম্যাথু ক্রস, মিকেল লিস্ক এবং অলিভার ডেভিডসন। সেই ওভারেই আউট হন সেফিয়ান শরিফ। সব মিলিয়ে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন শেফার্ড।
রোমারিও শেফার্ড এমন একটা সময়ে হ্যাটট্রিক করলেন তখন ম্যাচের উপর আধিপত্য বিস্তার করেছে স্কটিশরা। ইডেনে ১৮৩ রান বড় কোন স্কোর নয়, স্কটিশ অধিনায়ক বেরিংটন এবং টম ব্রুস তাঁরা জুটি বেঁধে স্কটিশদের লড়াইয়ে ফেরান। ৭৮ রানের সেই জুটি ভাঙলেন রোমারিও।
এদিকে ইডেনে খেললেন এক ‘পাকিস্তানি ক্রিকেটার’! স্কটল্যান্ডের শাফিয়ান শারিফ পাক বংশোদ্ভূত ক্রিকেটার।শাফিয়ান শারিফের বাবা পাকিস্তানি, মা ব্রিটিশ। ২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় তাঁর। বাবার পরামর্শেই পাকিস্তানে গিয়ে ট্রেনিং করেন স্কটিশ এই ক্রিকেটার। সেখানেই বোলিংয়ের অনেক উন্নতি করেন। দু’দিকেই বল সুইং করাতে পারেন। বোলিং স্টাইলও অনেকটা ওয়াকার ইউনিসের মতো। তবে এই ম্যাচে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। একটা উইকেট নিলেন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
