জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে সবার নজর ছিল দেবের দিকেই। প্রতিবারের মত এবারেও নিজের বিশেষ মানুষের জন্মদিনে সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। তবে শুধু শুভেচ্ছা নয় তাঁর সঙ্গে ইনস্টাগ্রামে পোস্ট (Instagram post) করেন তাঁদের সিনেমা বাইক অ্যাম্বুল্যান্স দাদার (Bike Ambulance Dada) নতুন পোস্টার। আর সেই পোস্ট সামনে আসতেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
Sponsored

উত্তরবঙ্গের সমাজসেবী করিমূল হকের (Karimul Haque, a social worker from North Bengal) জীবনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। সেই ছবিতে করিমূলের স্ত্রী মঞ্জুর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। জন্মদিন উপলক্ষে প্রকাশিত নতুন পোস্টারে তাঁকে দেখা গিয়েছে একেবারে সাধারণ সাজে। সালোয়ার-কামিজ, হালকা মেকআপ এবং মুখে মিষ্টি হাসি চরিত্রের সঙ্গে মানানসই এই লুক ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। এবং এই পোস্টের ক্যাপশনেই দেব রুক্মিণীর উদ্দেশ্যে লেখেন 'শুভ জন্মদিন রুক্মিণী। ঈশ্বর তোমার জীবনে প্রচুর সুখ ও শান্তি দিক। সুস্থ থেকো এবং সবসময় এরকমই থেকো।' অভিনেতার এই শুভেচ্ছাবার্তার পর কমেন্ট বক্সে রুক্মিণীর জন্য শুভেচ্ছার ঢল নামে।
Sponsored

Sponsored

এর আগে আন্তর্জাতিক নারী দিবসেও (International Women's Day) বাইক অ্যাম্বুল্যান্স দাদায় (Bike Ambulance Dada) রুক্মিণীর প্রথম লুক (First Look) প্রকাশ করেছিলেন দেব। এবার জন্মদিনে সামনে এল আরও একটি নতুন পোস্টার। ‘চ্যাম্প’, ‘কিডন্যাপ’, ‘পাসওয়ার্ড’ ও ‘কিশমিশ’-এর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও, ব্যক্তিগত এবং পেশাগত দুই ক্ষেত্রেই একে অপরের পাশে থেকেছেন দেব ও রুক্মিণী। জন্মদিনের এই বিশেষ পোস্ট যেন সেই আন্তরিক সম্পর্কেরই আরও এক ঝলক তুলে ধরল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
8h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
9h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
10h ago
