কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্য

কবে আবার Gym look পোস্ট? দিন জানালেন অভিষেক

কবে আবার Gym look  পোস্ট? দিন জানালেন অভিষেক

ছিপছিপে চেহারা। অসম্ভব ফিটনেস। একটানা গাড়ির উপর দাঁড়িয়ে করতে পারেন র‍্যালি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সব অর্থেই যুব প্রজন্মের আইডল। সম্প্রতি বেশ কয়েকটি জিমের ছবিও পোস্ট করেছিলেন তিনি। সোমবার 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কবে আবার সেই লুক (Gym Look) সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উত্তর, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৫০ আসন পেলেই ফের জিম-সেলফি পোস্ট।

Sponsored

Sranchi In Article

অনেক বছর আগেই মেদ ঝরিয়ে ছিপছিপে চেহারা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিছুদিন আগে নিজের ওয়ার্কআউটের (Gym Look) ছবি পোস্ট করে সেই রহস্যফাঁসও করেছেন তিনি। ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইদানিং অভিষেকের রণসংকল্প যাত্রার সভামঞ্চে র‍্যাম্প করা হচ্ছে। সভামঞ্চ থেকে উপস্থিত জনতার প্রশ্ন নিচ্ছেন অভিষেক। সেগুলির উত্তর দিচ্ছেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। মঞ্চে দাঁড়িয়ে একের পর এক ডিজিটাল যোদ্ধার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তৃণমূলের সেনাপতি। মঞ্চে সঙ্গে তখন তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য। সেখানেই প্রশ্ন আসে- "দাদা, আপনি নেক্সট জিম সেলফি কবে পোস্ট করবেন?"
মঞ্চে দাঁড়িয়েই অভিষেকের সাফ উত্তর, "২৫০ করার পর। তৃণমূল জিতবে, ২৫০ হবে। তারপর হবে।" সভা জুড়ে তখন তুমুল হাততালি।

এদিন মিলনমেলার মঞ্চ থেকে বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ২৫০ আসনে জেতানোর টার্গেট বেঁধে দেন অভিষেক৷ দলের ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরামর্শ, "২৫০ আসন করতেই হবে। ১১০ দিন লড়তে হবে। এক ইঞ্চি ছাড়া যাবে না জায়গা। সময় নষ্ট করা যাবে না।"

অভিষেক সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি কোন ধরনের কনটেন্ট দেখেন? তাঁর প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কে? এই প্রশ্নের উত্তরে খোঁচা দিয়ে অভিষেক বলেন, "দেশের সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী। পুরোটাই পিআর-এ চলছে, পুরোটাই কন্টেন্টের উপর।" এরপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, "আমি ফেসবুকে বেশি সময়য় কাটাই না। তবে ফোনে স্ক্রিন টাইম ১০-১২ ঘণ্টা। কাজের বাইরে আলাদা করে ফেসবুকে কন্টেন্ট দেখার সুযোগ পাই না। তবে আমাদের সহকর্মীরা অনেকেই ভাল বলেন, লেখেন, আমি তাদের কথা শুনি, দেখি। যাঁরা দলের হয়ে কাজ করবেন, তাঁদের আমি অনুরোধ করব, আমাদের বাংলার উপর যে হামলা-আঘাত, বাংলার সংস্কৃতিকে নষ্ট করার যে প্রচেষ্টা, তাও তুলে ধরবেন মানুষের সামনে। বাংলার ইতিহাস যেন আগামী প্রজন্ম মনে রাখে। তারা যেন বাংলার অবদান ভুলে না যায়।"

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →