আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই 'চ্যাপ্টারই ক্লোজ'! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে রাজ্যপালের ভাষণ নিয়ে জবাবি ভাষণে প্রথম থেকেই বিরোধীদল তৃণমূলকে নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Banerjee) রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেন তিনি।
Sponsored

রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল, সর্বোপরি ভবিষ্যদ্বাণী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না তৃণমূল সুপ্রিমো। ওটা 'চ্যাপ্টারই ক্লোজ'। এদিন মুখ্যমন্ত্রীর ভাষণের আগাগোড়া আক্রমণের নিশানায় ছিল পূর্বতন সরকার। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের জন্য সরাসরি ফিকিকে ৩২৪.৭৩ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর কথায়, "প্রাক্তন মুখ্য়মন্ত্রী দিয়েছেন। আপনি এটা করতে পারেন? পারেন দিতে? সহযোগিতা করুন। কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই।"
Sponsored

ভোট পরবর্তী অশান্তির প্রতিবাদে সম্প্রতি ধর্মতলায় ধর্নায় বসেন তৃণমূল সুপ্রিমো। সেই প্রসঙ্গ টেনে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, "প্রাক্তন মুখ্য়মন্ত্রী বললেন, রানি রাসমণিতে বসব। পুলিশ আমাকে জিজ্ঞেস করল। আমি পুলিশমন্ত্রী। তিনি বললেন, 'স্যর কী করব?' আমি বললাম, পারমিশন দেবেন। ওয়াই চ্যানেলে বসতে বলুন। যত ক্ষণ খুশি বসতে বলুন। করুন, রোজ মিছিল করুন। নো প্রবলেম। কিন্তু আসতে পারবেন না। আসতে আর কোনও দিন পারবেন না। আমি জানি। ৩৪ বছরের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে ২০১১-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম। আর ২০২৬-এ আপনাদের তাড়ানোর কাজেও রাস্তায় ছিলাম আমি। আমি জানি, আপনারা আর আসতে পারবেন না। ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে।"
Sponsored

ফলতার জাহাঙ্গীরের বক্তব্য তুলে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "পুষ্পা ঝুকেগা নহি! পুষ্পা মার্কেটেই নেই? মার্কেট ছেড়ে ভেগে গিয়েছে। জামানত বাজেয়াপ্ত হয়েছে। কাদের হাতে দল গিয়েছিল? যারা একটা সময় কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েছিল...তার পর আপনারা লাল চুল, কানে দুল, তার নাম যুব তৃণমূল। যা পরিণতি হওয়ার, তা হয়েছে।"
Sponsored

নিজের পরিবার ছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী কারও কথা ভাবেন না বলেও অভিযোগ করে শুভেন্দুর বক্তব্য, "মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন, তার বদলা নিয়েছে বাংলা। ২০২৪ সালের ২২ জানুয়ারি...সুপ্রিম কোর্টের নির্দেশে রামমন্দির তৈরি হয়েছে। সরকারি টাকায় হয়নি। ত্রাণ সংগ্রহ করা হয়েছে। আমরা যারা হিন্দবধর্মে আস্থাবান. তাঁরা দিয়েছি। একজন প্রাক্তন মুখ্য়মন্ত্রী, মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে মিছিল করছেন রামমন্দির মানি না, মানব না! তার উত্তর বাংলার জনগণ দিয়েছেন। আমি গিয়ে খাতা খুলে দেখি, দিঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার লেখা আছে। আপনি চালিয়ে গেলেন গজা, প্যাঁড়া। কেউ বিশ্বাস করবে! সরকারি টাকায় হয়! তার উন্নয়ন করতে পারেননি। রাস্তা, আলো করে দিন! যাতায়াতের ব্যবস্থা, রেল স্টেশন করে দিন! যারা তীর্থযাত্রী যাবে, বসার জায়গা করে দিন। পার্ক বানিয়ে দিন। আমরা ধাম শব্দ তুলে দিয়েছি। আপনি বদলে দিতে পারেন না চার ধামের... এত ক্ষমতা কেউ দেয়নি আপনাকে। তাই নিজে নন্দীগ্রামেও হেরেছেন, এবার ভবানীপুরেও হেরেছেন। নিজের বুথ মিত্র ইনস্টিটিউশন। চারটি বুথে হেরেছেন। যিনি বুথে হারেন, তাঁকে জননেত্রী মানতে হবে! এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন, 'সবাই হেরেছো'। আজ আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন। আমি বলেছিলাম, উত্তর ২০২৬-এ দেব। জনগণ উত্তর দিয়ে দিয়েছে।"
Sponsored

এদিন অধিবেশনের শেষ দিকে ঋতব্রত-পন্থী বিধায়করা ওয়াকআউটের পরে তৃণমূলকে টিপ্পনি করে শুভেন্দু বলেন, "মাত্র দেড় মাসে ৮০-র মধ্যে ৬২ বিধায়ক নেই। ভারতে হয়নি। আপনাদের এই দশার জন্য আমরা দায়ী নই। আপনারা নিজেরাই দায়ী। নিজেদের ঘর আগে সামলান। এই খণ্ডচিত্র বাংলা দেখছে। এরকম অবস্থা কোনও দলের হয়নি। এই করুণ পরিণতি হয়েছে দম্ভ, অহঙ্কার, স্বেচ্ছাচারিতা, ঔদ্ধত্য, তোষণ, পরিবারতন্ত্র, সীমাহীন দুর্নীতির জন্য। আপনারা আর উঠে দাঁড়াতে পারবেন না।"
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
15h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
17h ago
