কমিশনের নির্দেশিকায় বিজেপির স্ট্যাম্প! গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা, তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের (ECI) নির্দেশিকায় বিজেপির (BJP ) স্ট্যাম্প! অফিসিয়াল এই স্ট্যাম্পটাই প্রমাণ করে, নির্বাচন কমিশন বিজেপির বি-টিম। বিজেপির অপশাসনে আমাদের দেশের স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য এ এক উদ্বেগজনক অধঃপতন। নির্বাচন কমিশনের একটি নথি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিজেপি ও কমিশনকে একহাত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যারা সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তারাই এখন সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সংবিধানের মূল ভিত্তিকেই ক্ষয় করছেন। গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন।
Sponsored

তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলে আসছে, বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বি-টিম হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। এবার তাঁর অকাট্য প্রমাণ দিল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় কমিশনের একটি চিঠি পোস্ট করে তৃণমূল দেখিয়ে দিয়েছে, সেই চিঠিতে রয়েছে বিজেপির স্ট্যাম্প। একটি রাজনৈতিক দলের স্ট্যাম্প লাগানো চিঠিতে প্রশ্ন উঠেছে কমিশনের নিরপেক্ষতা নিয়ে। তৃণমূল দ্ব্যর্থহীন ভাষায় দাবি করেছে, ওই স্ট্যাম্প বিজেপির। আর নির্বাচন কমিশন বিজেপির বি-টিম।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ঠিক এই কারণেই বিচার বিভাগীয় কর্তৃত্ব খর্ব করা হয়েছে এবং ভারতের প্রধান বিচারপতিকে সিইসি নির্বাচন প্যানেল থেকে অপসারণ করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে, অচিরেই সুপ্রিম কোর্টের রায়গুলোতে রাজনৈতিক ছাপ স্পষ্ট হয়ে উঠবে।
তৃণমূল কংগ্রেসের শেয়ার করা চিঠিটি ২০১৯ সালের মার্চ মাসের। ওই চিঠিতে প্রার্থীদের অপরাধমূলক অতীত সংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছিল। দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের উদ্দেশে পাঠানো চিঠির নিচে দেওয়া ছিল বিজেপির স্ট্যাম্প।এখন প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার এবং রাজনৈতিক দলগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা পালনের কথা জানিয়ে লেখা চিঠিতে কেন বিজেপির স্ট্যাম্প? বিজেপির স্ট্যাম্প লাগানো নির্বাচন কমিশনের চিঠি কী ইঙ্গিত করছে? এটাই কি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার পদক্ষেপ? যে চিঠিতে নির্বাচন কমিশন স্বচ্ছতা বজায় রাখার কথা বলছে, সেই চিঠিটিই কি পক্ষপাতদুষ্ট নয়? বিজেপি ও নির্বাচন কমিশন কি তার জবাব দেবে? নির্বাচন কমিশনের নথিতে কীভাবে কোনও রাজনৈতিক দলের চিহ্ন থাকতে পারে? নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থার ক্ষেত্রে নিরপেক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেখানেই গুরুতর সন্দেহের প্রমাণ এই চিঠি।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
