অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly) পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। অভিযোগের তির গিয়েছে শুটিংয়ের নিরাপত্তা গাফিলতি থেকে শুরু করে তথ্য গোপন -সব দিকেই। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই উত্তাল টলিউডের (Tollywood) অন্দরমহল।
Sponsored

শনিবার প্রথমে কলকাতার রিজেন্ট পার্ক থানা-য় আর্টিস্ট ফোরামের (Artists' Forum) উদ্যোগে অভিযোগ দায়ের করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ। এরপরই বিকেলে তালসারির উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। রাতেই তালসারি কোস্টাল থানায় দ্বিতীয় এফআইআর (FIR) দায়ের করেন তিনি। সেই সময় তাঁর পাশে ছিলেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা, যিশু সেনগুপ্ত ও অন্যান্যরা।
অভিযোগের তালিকায় রয়েছেন মোট পাঁচ জন—প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) ও শৈবাল বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। প্রিয়াঙ্কার দাবি, শুটিং শুরুর আগে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি, নিরাপত্তা ব্যবস্থাও ছিল চরম ত্রুটিপূর্ণ। এমনকি বিপজ্জনক পরিস্থিতিতেই শুটিং চালানো হচ্ছিল বলে অভিযোগ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০ এবং ৩(৫) ধারায় মামলা রুজু হয়েছে। এফআইআরে অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য গোপনের অভিযোগও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনার পর বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও তোলা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
আরও পড়ুন : মঙ্গলবার থেকে টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি!
অভিযোগ দায়ের করতে দেরি হওয়া নিয়ে প্রশ্ন উঠলেও, প্রিয়াঙ্কার বক্তব্য—হঠাৎ এই মৃত্যুর ধাক্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই কারণেই কিছুটা সময় লেগেছে আইনি পথে যেতে। ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবজ্যোতি দাস জানিয়েছেন, অভিযোগ নথিভুক্ত হয়েছে এবং দ্রুত তদন্ত শুরু হবে। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
10h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
12h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
12h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
13h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
14h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
14h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
16h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
17h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
