Site Logo

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

EBBS Desk·
ছবি সৌ- কেকেআর নাইট ক্লাব

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের প্ল্যান বি নেই, ফলে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে প্রশ্ন বিদ্ধ শাহরুখ খানের দল।

Sponsored

Sranchi In Article

ক্যামেরন গ্রিনকে (Cameron Green) নিয়ে কেকেআর শিবিরে আশা আশঙ্কা অব্যাহত। অনুশীলনে বোলিং করলেও ম্যাচে কবে বল করবেন তা এখনও অনিশ্চিত। আসি আসি করেও আসছেন না পাথিরানা। বলে পেস বোলিংয়ে ভরসা ব্লেসিং, বৈভবরাই। গ্রিনকে নিয়ে পাঞ্জাব ম্যাচের আগে   দলের বোলিং কোচ টিম সাউদি (Tim Southee) বলেন, "গ্রিন নেটে বোলিং ভালো করেছে। আমরা যোগাযোগ রাখছি অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে তারা অনুমতি দিলেই হবে। আমরা চাই সে বোলিং করুক।  আমরা মনে হয় না। আমাদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে গ্রিনের বোলিংয়ের জন্য। "

প্রথম দু ম্যাচ হারলেও দলের সাজঘরে যে কোনও চাপ নেই সেটা বুঝিয়ে দিলেন সাউদি। তাঁর কথায়,"প্রথম দু ম্যাচ তবে আমাদের শুরুটা ভালো হয়নি। আমাদের সামনে অনেক ম্যাচ আছে দল ঘুড়ে দাঁড়াতে পারবে।এটা একটা লম্বা টুর্নামেন্ট। আমাদের দলে অভিজ্ঞতার কিছুটা অভাব আছে। সেটা পূরণ করার চেষ্টা করছি।প্রথম দু ম্যাচ তবে আমাদের শুরুটা ভালো হয়নি। আমাদের সামনে অনেক ম্যাচ আছে দল ঘুড়ে দাঁড়াতে পারবে। "

গ্রিন বোলিং করলেই সব সমস্যার সমাধান হবে না। ডেথ ওভারের বোলিং নিয়ে সমস্যা থেকেই যাবে। তাহলে কি দলে বদল আসবে? গ্রিন যদি শেষ পর্যন্ত পাঞ্জাবের বিরুদ্ধে বোলিং না করেন, তাহলে কি রাচিন রবীন্দ্র বা রভম্যান পাওয়েলকে খেলানো যায়?

রাচিন রবীন্দ্র বা রভমান পাওয়েলকে খেলানো উচিত কেকেআরের। তাতে বোলিংয়ে একটি অতিরিক্ত বিকল্প থাকবে। তা নিয়ে সাউদির মন্তব্য, “যে দলের পক্ষে ম্যাচ জেতানোর সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে সেই দলই নামাই। দলের প্রত্যেকের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। তাই নিখুঁত প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন। কালকেও আমরা সেরা দলই নামাব।”

স্পিনারদের অফ ফর্ম বাড়তি চিন্তার কারণ কেকেআরের কাছে। যদিও  সাউদি বলেন, আমাদের দলে দু জন বিশ্বমানের স্পিনার আছে দুটো ম্যাচ দিয়ে তাদের বিচার করা ঠিক হবে না। আইপিএলে বহুদিন ধরে তাঁরা ভালো বল করেছে। আমি নিশ্চিত পরের ম্যাচগুলোতে তাঁরা ঠিকই পারফর্ম করবেন।”

(ছবি সৌ- কেকেআর নাইট ক্লাব)

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

1h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
শিরোনাম

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে

23h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
শিরোনাম

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা

1d ago

More from শিরোনাম

View All →