কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্য

মঙ্গলে আদালতে যাবেন, প্রয়োজনে শীর্ষ আদালতেও: SIR হয়রানি নিয়ে হুঙ্কার মমতার

মঙ্গলে আদালতে যাবেন, প্রয়োজনে শীর্ষ আদালতেও: SIR হয়রানি নিয়ে হুঙ্কার মমতার

SIR হয়রানির বিরুদ্ধে এবার আদালতে যাবেন। সোমবার, গঙ্গাসাগর সেতুর (Gangasagar Bridge) শিলান্যাস করে হুঁশিয়ারি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অভিযোগে রবিবারই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি আদালতে যাওয়ার কথা জানালেন মমতা।

Sponsored

Sranchi In Article

এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে SIR নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে (BJP) এক তিরে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ”আমরা আইনের সাহায্য নিচ্ছি। আগামিকাল কোর্ট খুলবে। আইনের পথে যাব। প্রয়োজন পড়লে আমিও সুপ্রিম কোর্টে (Supreme Court) মানুষের হয়ে প্লিড করব।” তিনি একজন আইনজীবী তা মনে করিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ”আইনজীবী হিসেবে নয়, আমি যাব একজন সাধারণ নাগরিক হিসেবে। কথা বলার অনুমতি নেব। গ্রাউন্ড লেভেলে কী চলছে, তা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করব।”

নাম না করে এ দিনও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও কটাক্ষ করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, ”মিস্টার ভ্যানিশ কুমার, নো ডিটেনশন ক্যাম্প ইন বেঙ্গল।”  SIR-এ পর্যাপ্ত সময় না দেওয়া নিয়েও সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, SIR-এ নাম তুলতে সকলেই চান। কিন্তু বছর দু’য়েক সময় নিয়ে হওয়া দরকার ছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গায়ের জোরে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে বহু মানুষের মৃত্যু ও আত্মহত্যার চেষ্টা হয়েছে। তাঁর প্রশ্ন, “হিয়ারিংয়ের নামে মানুষের হেনস্থা করা হচ্ছে। আপনার মা যদি ৮৫ বছর বয়সে টেনে নিয়ে যায়—তখন কী উত্তর দিতেন?” কটাক্ষ করে মমতা বলেন, “কমিশন এখন নাকি হোয়াটসঅ্যাপে চলছে! হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে নাকি—কে জানে! তবে এই জিনিস আমরা বরদাস্ত করব না।” মুখ্যমন্ত্রী বলেন, ৫৪ লক্ষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ তাঁদের ৭ নম্বর বা ৮ নম্বর ফর্ম জমা দেওয়ার অধিকার ছিল। এরপরই নিশানা করে মমতার বার্তা, “মানুষের অধিকার ভ্যানিশ করলে—আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন”।

এদিন সভামঞ্চ থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। অভিযোগ করেন, “দিল্লির এক বড় নেতা বলেছেন—লক্ষীদের ভোটের দিন বেরোতে দেবেন না। এটা কি ক্রিমিনাল অফেন্স নয়?” এর পরেই হুঙ্কার নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বলি—তুমি বাংলার লক্ষীদের চেনো না। আঘাত করলে পাল্টা প্রত্যাঘাত হবে।”

মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন, “ভোটের মুখে বাংলায় অশান্তি পাকানোর ছক হচ্ছে। লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে—কোথাও টুক করে গণ্ডগোল করা যায় কি না। একটু কিছু হলেই চিৎকার শুরু করবে!” প্রতিটি এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শও দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বলেন, "মনে রাখবেন, ওদের অচল করতে হবে। তাই কোনও প্ররোচনায় পা দেবেন না।"

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →