জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ! পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই: হুঁশিয়ারি মমতার

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, মিছিল শেষে এক তিরে নিশানা করেন বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে। সাফ জানান, “কাল যা করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি। কোনও অন্যায় করিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, বলেন, “কয়লার টাকা কে খায়, কী করে খায় ? গদ্দারের মাধ্যমে টাকা যায়, এখন সে অ্যাডপটেড সন হয়ে গেছে। জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ-এই চেনে টাকা যায়।”
Sponsored

এদিন হাজরার সভামঞ্চ থেকে সরাসরি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম করে হুঙ্কার দিয়ে মমতা বলেন, “আমার কাছে সব পেনড্রাইভ রয়েছে। লক্ষ্মণের সীমারেখা পেরিয়ে গেলে আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, কিন্তু দেশের স্বার্থে বলি না। বাড়াবাড়ি করলে ফাঁস করে দেব।” 
Sponsored

বৃহস্পতিবার, ইডির তল্লাশির (ED Raid) মধ্যে আইপ্যাক ( I-PAC) কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সবুজ ফাইল হাতে বেরোতে দেখা। কী ছিল সেই ফাইলে? এদিন হাজরার প্রতিবাদ সভা থেকে তার জবাব দেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “কাল যা করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি। কোনও অন্যায় করিনি। তুমি খুন করতে এসেছিলে। চোরের মতো আমার সমস্ত ডেটা চুরি করতে এসেছিলে।” তাঁর কথায়, “জোড়াফুলটা যদি রক্ষা না হয়, মানুষের হয়ে লড়াই করব কী করে?”
আরও খবর: রাস্তাই রাস্তা: ইডি-র হানার প্রতিবাদে মিছিল মমতার, রাজপথে জনজোয়ার
Sponsored

নির্বাচন কমিশনকেও (Election Commission) আক্রমণ করে মমতা বলেন, “ভ্যানিশ কুমার ভোট ভ্যানিশ করার কে? আপনি কি ম্যাজিশিয়ন? নাগরিকের অধিকার কেড়ে বিজেপিকে জেতানোর চেষ্টা করলে আমরাও তোমার অধিকার কেড়ে নেব।”
Sponsored

তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “আগে গব্বর সিং দেখিয়ে বাচ্চাদের ভয় দেখানো হত। এরা ভাবছে এজেন্সি দিয়ে সেই ভয় দেখাবে। তুমি আজ মহারাজ, সাধু— আর আমি চোর? কাল ক্ষমতা থেকে চলে গেলে কেউ পাশে থাকবে না।”
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
