ঐতিহাসিক: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন বাংলার মুখ্যমন্ত্রী, মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সেই মামলার শুনানি। সেখানে শীর্ষ আদালতে সওয়ালও করবেন মমতা। এটি নজিরবিহীন, ঐতিহাসিক।
Sponsored

রবিবার দিল্লি যাওয়ার আগেই জানা যায়, অপরিকল্পিত SIR-এ বাংলায় লাগাতার মৃত্যু, বলপূর্বক কমিশনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এবং বেইআইনিভাবে মাইক্রো অবজার নিয়োগ- এই তিন অভিযোগ সুপ্রিম কোর্টের জয়মাল্য বাগচী, সূর্যকান্তের বেঞ্চে মামলা দায়ের করেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বুধবার ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) উপস্থিত থাকবেন মমতা। শুধু তাই নয়, নিজে সওয়ালও করবেন তৃণমূল সুপ্রিমো। এদিন, দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যদিও বিষয়টি নিয়ে খোলসা করেননি মমতা।
কোনও VVIP সুপ্রিম কোর্টে গেলে, তার জন্য আগে থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। সূত্রের খবর, শীর্ষ আদালতের নিরাপত্তা বিভাগের তরফে মমতা উপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। ‘জেড প্লাস’ ক্যাটিগরির সুরক্ষা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সুরক্ষা উইংয়ের অনুমোদন প্রয়োজন। সেই ছাড়পত্রও মিলে গিয়েছে বলে খবর।
নিজেই একাধিকবার মমতা জানিয়েছিলেন অনুমতি পেলে তিনিও সুপ্রিম কোর্টের শুনানিতে হাজির থাকবেন। আইনজীবী হিসেবে তিনি যে প্রয়োজনে নিজেও সওয়াল করতে পারেন- সেকথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। রাতে জানা যায়, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করবেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
