৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এক মহিলা। অভিযোগ, নিউ আলিপুর এলাকায় ফুটপাতে দোকান দেওয়ার অনুমতি পাইয়ে দেওয়ার কথা বলেন স্বরূপ। এর জন্য ওই মহিলার কাছ থেকে ৮০ লক্ষ টাকাও দাবি করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। শুধু তাই নয়, অশালীন ইঙ্গিত দেওয়া হয়েছিল বলেও বিস্ফোরক দাবি করেন ওই অভিযোগকারী।
Sponsored

অভিযোগকারী ওই মহিলা জানিয়েছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নিউ আলিপুরের রাস্তায় একটি দোকান খোলার পরিকল্পনা করেছিলেন। সেই অনুমতি জোগাড় করতে তিনি প্রথমে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের দ্বারস্থ হন। কিন্তু তিনি জানান, এই ধরনের অনুমতি দেওয়ার এক্তিয়ার তাঁর নেই। এর পরেই তিনি ওই মহিলাকে তাঁর স্বামী স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আরও পড়ুন: নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার
Sponsored

মহিলার অভিযোগ, স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করলে দোকান করার ছাড়পত্র দেওয়ার নামে তাঁর কাছে ৮০ লক্ষ টাকা দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, টাকা চাওয়ার পাশাপাশি স্বরূপ তাঁকে সুরুচি সঙ্ঘ ক্লাবে একা এসে দেখা করার নির্দেশ দেন এবং অত্যন্ত আপত্তিকর ভাবে 'ব্যক্তিগত অনুগ্রহের' ইঙ্গিত করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
Sponsored

উল্লেখ্য, গত ৪ জুন টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর কর্মীদের কাছ থেকে তোলাবাজি এবং এক মেকআপ আর্টিস্টকে শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ। ফেডারেশনের সদস্য ওই মেকআপ আর্টিস্ট কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছিল স্বরূপের বিরুদ্ধে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
10h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
10h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
11h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
11h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
11h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
11h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
12h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
13h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
14h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
14h ago
