বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদে (Hyderabad in Telangana)। ঘটনার পর আত্মঘাতী হয়েছেন ২৪ বছরের ওই তরুণী। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
Sponsored

অভিযুক্ত যুবকের নাম মনোহর। তরুণী এবং মনোহরের পরিবার একে অপরের আত্মীয়। সেই সূত্রে বিয়ের সম্বন্ধ বাঁধা হয় দুজনের সঙ্গে। কিন্তু পরে জানা যায় মনোহরের বাবা এবং মা দুজনেই এইচআইভি আক্রান্ত। যুবকের শরীরেও এইচআইভি সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি জানাজানি হতেই মনোহরের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি ওই তরুণী। আরো পড়ুন: নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ
এরপর একাধিকবার বিয়ের জন্য চাপ দিতে থাকে মনোহর। কিন্তু কিছুতেই রাজি না হওয়ায় ১১ মার্চ রাতে জোর করে অভিযুক্ত যুবক ওই তরুণীর বাড়িতে ঢোকে। গায়ের জোরে এইচআইভি সংক্রমিত রক্ত তার বাগদত্তার শরীরে ইনজেক্ট করেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী। ঘটনার কয়েকদিন পর অতিরিক্ত জ্বর নিয়ে একটি বেসরকারি হাসপাতালেও ভর্তি হয়েছিলেন ওই তরুণী। পরিবার এবং স্থানীয়দের দাবি, মানসিক অবসাদ ও লজ্জায় ভুগছিলেন যুবতী। শুক্রবার রাতে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। অভিযুক্ত যুবক মনোহরকে শনাক্ত করে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
