মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে উঠে পড়ে শর্টকাট নিতে সোজা রেল লাইনে নেমে পড়লেন এক মহিলা যাত্রী। উত্তর-দক্ষিণ (ব্লু) লাইনের মাস্টারদা সূর্যসেন (বাঁশদ্রোণী) স্টেশনে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।
Sponsored

মেট্রো সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা ভুল করে আপ লাইনের প্ল্যাটফর্মে চলে গিয়েছিলেন। তাঁর নিউ গড়িয়া যাওয়ার কথা ছিল, তিনি রেললাইনের ওপর দিয়েই হেঁটে ডাউন প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় দু'দিক থেকেই মেট্রো চলে আসায় প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীদের চিৎকার শুনে বিদ্যুৎবাহী থার্ড লাইনের সামনেই ভয়ে থমকে দাঁড়ান ওই মহিলা। একটু অসাবধান হলেই ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। আরও পড়ুন: দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা
Sponsored

বিপদ বুঝে তৎক্ষণাৎ তৎপর হন আরপিএফ জওয়ানেরা। মেট্রোর ৪০০ ভোল্ট বিদ্যুৎবাহী 'থার্ড লাইন'-এর বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করা হয়। প্রায় ৫ থেকে ১০ মিনিট মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। মহিলাকে সুস্থ অবস্থায় লাইন থেকে উদ্ধার করা হয়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
