SIR শুনানিতে ডাক পাওয়ায় আতঙ্ক! প্রৌঢ়ার আত্মহত্যার অভিযোগ

এসআইআর(SIR) আতঙ্কে মৃত্যু অব্যাহত বাংলায়। নতুন বছরের শুরুতেই আরও একজনের মৃত্যুর অভিযোগ। ঘটনার স্থান বর্ধমান উত্তর বিধানসভার রায়নগর। শুক্রবার সকালে রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার হয় ফুলমালা পাল নামে এক প্রৌঢ়ার। মৃতের আত্মীয়দের অভিযোগ এসআইআর (SIR) খসড়া তালিকায় নাম না থাকার জন্য আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন তিনি।
Sponsored

শুক্রবার সকালে রায়নগর এলাকায় রেললাইনের ধার থেকে ফুলমালা পালের(৫৭) দেহ উদ্ধার হয়।দেহটি উদ্ধার করে বর্ধমান জিআরপি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে। স্বামী ও ছেলেকে শুনানিতে ডেকে না পাঠালেও আগামি ৫ই জানুয়ারী নির্বাচন কমিশনের তরফে তাঁকে শুনানিতে ডেকে পাঠানো হয়।
Sponsored

পরিবারের অভিযোগ, শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই তিনি আতঙ্কিত ছিলেন। বাড়িতে বার বারই বলতেন তাঁকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।স্বামী ও ছেলের নোটিশ না এলেও তাঁর নামে নোটিশ আসায় মানসিক ভাবে আতঙ্কিত হয়ে পড়েন।
Sponsored

ফুলমালা পালের মৃত্যুর পরই এসআইআর বিতর্কও আরও জোরালো হল। কারণ এর আগেও একাধিক ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রেও একই অভিযোগ উঠেছিল।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
8h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
