Site Logo

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

EBBS Desk·
আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে ৪২ বছরের এক কাঠমিস্ত্রির। স্বাভাবিকভাবেই চন্দ্রধারী সিং যাদবের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শুধু তাই নয়, শুটিং ফ্লোরে কলাকুশলীদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুম্বইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম্প স্টুডিয়োয় শুটিংয়ে শর্ট সার্কিটের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার সময়ে আলিয়া ভাট সেটে শুটিং করছিলেন। ২০২৭ সালের ২১শে জানুয়ারি প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Sponsored

Sranchi In Article

পুলিশ সূত্রে খবর, চন্দ্রধারীর পরিবারে তাঁর স্ত্রী ও দুই কন্যা আছেন। সঞ্জয়ের সংস্থার তরফে ক্ষতিপূরণ হিসেবে মৃতের পরিবারকে ৪০ লক্ষ টাকা দেওয়া হবে। তবে এফডব্লিউআইসিই (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়) ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির দাবি জানিয়েছেন। মৃত কর্মীর পরিবারকে ৫০ লক্ষ টাকা দিতে হবে বলে জানানো হয়েছে। চন্দ্রধারীর দুই মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই বক্তব্য রাখা হয়েছে। FWICE-র সভাপতি বিএন তিওয়ারি জানিয়েছেন ক্ষতিপূরণ ছাড়াও শুটিং সেটে নিরাপত্তা জোরদার করার দাবি করা হয়েছে। সেই সঙ্গে কাজের নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেওয়ার কথাও জানান তিনি। আরও পড়ুন: ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

Sponsored

Merlin In Article

সূত্রের খবর, সঞ্জয়ের প্রযোজনা সংস্থার তরফে প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ছাড়াও প্রয়াত কর্মীর স্ত্রীকে কর্মসংস্থানের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই কর্মী অনেকদিন ধরেই কাজ করছিলেন। চন্দ্রধারী সকাল ৭টা থেকে পরের দিন ভোর ৩টে পর্যন্ত ডিউটি করেছিলেন এবং টানা তিনদিন কাজ করে গিয়েছেন।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →