বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল প্রেরণা পাবলিশার্সের বার্ষিক রয়্যালটি প্রদান ও বইপ্রকাশ অনুষ্ঠান। ৭ জুন কলকাতার অ্যাগোরা স্পেস হলে (Agora Space Hall in Kolkata) আয়োজিত এই অনুষ্ঠানে প্রকাশিত হয় ‘ইকো-ইথোস: ইন্টারডিসিপ্লিনারি ইনসাইটস অন এনভায়রনমেন্ট, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ শীর্ষক গবেষণাগ্রন্থ। প্রেরণা পাবলিশার্স (Prerona Publishers) ও হাওড়ার পুরাশ কানপুর হরিদাসনন্দী মহাবিদ্যালয়ের (Howrah Purash Kanpur Haridasanandi College) যৌথ উদ্যোগে প্রকাশিত বইটিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৩ জন অধ্যাপক ও গবেষকের প্রবন্ধ সংকলিত হয়েছে।
আরও পড়ুন : জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর
Sponsored

আঞ্চলিক ইতিহাস, পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন, ব্যবস্থাপনা ও স্থায়িত্বের মতো নানা গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে রচিত এই গ্রন্থটি ইতিমধ্যেই শিক্ষামহলে আগ্রহ তৈরি করেছে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার (Ramakrishna Mission Institute of Culture), আইআইএম রাঁচি (IIM Ranchi), ভারত সরকারের অর্থ দফতর এবং পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য অ্যাকাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষাবিদরা বইটির পর্যালোচনার দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে প্রকাশনা সংস্থার প্রকাশিত বিভিন্ন গ্রন্থ নিয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রিয়াঙ্কা ঘোষ, অনুপম দাস এবং শৌর্য্য চট্টোপাধ্যায় উপস্থিত বিদ্বজনদের স্মারক উপহার দিয়ে সম্মানিত করেন।
Sponsored

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লেখকদের হাতে রয়্যালটি চেক (Royalty check) ও সম্মাননা স্মারক তুলে দেওয়া। গত সেপ্টেম্বরের ভয়াবহ বন্যায় প্রকাশনা সংস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও লেখকদের প্রাপ্য রয়্যালটি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রেরণা পাবলিশার্স। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও লেখক ও গবেষকদের কাজকে গুরুত্ব দিয়ে প্রকাশনার এই উদ্যোগ অব্যাহত থাকবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
12h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
12h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
13h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
13h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
13h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
14h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
15h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
16h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
16h ago
