এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health Emergency) বলে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একদিকে দ্রুত হারে এই রোগ ছড়ানো ও অন্যদিকে এখনও এই রোগের কোনও প্রতিষেধক না থাকায় এই সতর্কতামূলক ঘোষণা হু-এর (WHO)। কঙ্গোর (Congo) পরে এবার উগান্ডাতেও (Uganda) রোগাক্রান্ত ও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে এখনও পর্যন্ত আফ্রিকার (Africa) এই এলাকা ছাড়া এই রোগ ছড়ানোর ঘটনা নেই। তাই এখনই একে অতিমারীর তকমা দিচ্ছেন না হু।
Sponsored

আফ্রিকার কঙ্গোয় সাম্প্রতিক সময়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে ২৪৬ জন ইবোলা আক্রান্ত হয়েছে। তার থেকেও মারাত্মক, এরই মধ্যে ৮০ জনের মৃত্যু হয়েছে। এবার সেই হানা প্রতিবেশী দেশ উগান্ডায়। ইতিমধ্যেই দুই মৃতের শরীরে ইবোলার (Ebola) ভাইরাসের অস্তিত্ব প্রমাণিত হয়েছে। তারপরই সতর্ক বার্তা হু-এর (WHO)। বুন্দিবুগিও (Bundibugyo virus) ভাইরাসের কারণেই এবারের ইবোলা রোগের বাড়বাড়ন্ত বলে জানানো হয়েছে।
Sponsored

মূলত যে উপসর্গগুলি দেখলে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে হু সেগুলি হল - জ্বর, পেশির ব্যথা, ক্লান্তি, মাথাব্যথা, গলায় ব্যথা। এরপরই ভাইরাসের প্রভাব বাড়লে শুরু হচ্ছে বমি, ডায়রিয়া, রক্তক্ষরণ। সেই সঙ্গে শরীরে দেখা যাচ্ছে ব়্যাশ। হু-এর মতে আগে যে ভাইরাস থেকে ইবোলা ছড়িয়েছিল, তার উত্তর তৈরি ছিল চিকিৎসাবিদদের কাছে। গবেষণাগারে এখনও এনিয়ে কোনও প্রতিষেধকের উত্তর নেই।
Sponsored

আরও পড়ুন : মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!
Sponsored

এই পরিস্থিতিতে এই রোগ এখনও কতদূর ছড়িয়েছে তা নিয়ে কোনও আন্দাজ করে উঠতে পারেনি হু। কঙ্গোর (Congo) তিনটি প্রভিন্সে রোগের বাড়বাড়ন্ত হয়েছে। খুব দ্রুত ভাইরাস (Bundibugyo virus) ছড়াচ্ছে এমনটা না জানালেও মৃত্যুর হার বেশি। যা চিন্তায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। ফলে ইতিমধ্যে কন্ট্যাক্ট ট্রেসিং (contact tracing) শুরু করার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে সীমান্তে শুরু করা হয়েছে কড়া নজরদারি। কঙ্গোর অন্যান্য প্রতিবেশী দেশকেও সতর্ক করা হয়েছে ও ইবোলার সন্দেহে পরীক্ষার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
8h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
9h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
10h ago
