ভিডিও দেখতে গিয়ে সমস্যায় ব্যবহারকারীরা, বিশ্বজুড়ে বন্ধ YouTube!

বুধের সকালে হঠাৎ বিপত্তি। ইউটিউব স্ক্রিনে দেখা গেল ভিডিও চালাতে আচমকাই ভেসে উঠলো ‘Something Went Wrong’ লেখা। কোথাও আবার ভিডিয়ো চলতে চলতে বন্ধ হয়ে গেল। বুধবার সকালে লক্ষাধিক YouTube ব্যবহারকারী এমনই সমস্যার সম্মুখীন হলেন। জানা গেল গোটা বিশ্বে অন্তত ২,৮০,০০০ ইউ টিউব ব্যবহারকারী এই সমস্যায় পড়েছেন। ঠিক কী কারণে পরিষেবা বন্ধ হল সেটা যদিও এখনও জানা যায়নি। যারা ইউটিউবের মোবাইল অ্যাপলিকেশন ব্যবহার করেন, তাঁরাই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে, YouTube-এর ওয়েবসাইট এবং YouTube TV-তেও সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ৭,০০০ মানুষ টিভিতেও সমস্যার সম্মুখীন হয়েছে। সমস্যাটি আমেরিকাতে হলেও, ইংল্যান্ড, ভারত-সহ বেশ কয়েকটি দেশের মানুষ এই সমস্যায় পড়েছেন। সকাল সাড়ে ছ'টা থেকে সাড়ে সাতটার মধ্যে প্রায় ১৬ শতাংশ মানুষ এই সমস্যায় পড়েছেন। অন্যদিকে ৭৪ শতাংশ মানুষ অ্যাপে লগইন করতে পারেননি।
Sponsored

এরপরেই YouTube-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এটি Global Outrage। তাদের টিম এই বিষয়ে অবগত। YouTube-এ লগইন করতে অনেকেরই সমস্যা হচ্ছে। সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই অনেকে সমাজমাধ্যমে এই সমস্যার কথা জানিয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, Google-এর Content Delivery Network (CDN)-এ সমস্যার ফলে ভিডিয়ো দেখতে সমস্যা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কয়েক জায়গায় এই সমস্যার সমাধান হয়েছে বলে খবর।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
