Site Logo

ব্যক্তিগত জীবনে শুধুই বিতর্ক, আইপিএলে নিজেকে প্রমাণে মরিয়া চাহাল

EBBS Desk·
ব্যক্তিগত জীবনে শুধুই বিতর্ক, আইপিএলে নিজেকে প্রমাণে মরিয়া চাহাল

ভারতীয় দল থেকে আগেই দূরে সরে গিয়েছেন, ক্রমশই মুছে যাচ্ছেন ২২ গজ থেকেও। ব্যক্তিগত জীবনের ঝড় সামলে এবার আইপিএলে নিজেকে প্রমাণ করতে মরিয়া যজুবেন্দ্র চাহাল(Yuzvendra Chahal)।

Sponsored

Sranchi In Article

গত কয়েক বছরে বাইশ গজের চেয়ে অন্দরমহলের বিতর্কেই বেশি নাজেহাল হয়েছেন চাহাল (Yuzvendra Chahal)। নীল জার্সি থেকে দূরে, খবরের শিরোনামে এখন তাঁর স্পিন নয়, বরং জায়গা করে নিয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন। তবে এবার সব অন্ধকার কাটিয়ে স্বমহিমায় ফেরার অঙ্গীকার করলেন চাহাল। আইপিএল শুরুর আগে অকপটে জানিয়েছেন, গত ৬ মাস ধরে ছোঁয়া তো দূর থাক, মদ্যপানের নামগন্ধও মুখে আনেননি তিনি। লক্ষ্য একটাই, ৩৫ বছর বয়সে দাঁড়িয়ে বাইশ গজে নিজেকে নতুন করে নিজেকে প্রমাণ করা।

২০২৩ সালটা ছিল চাহালের জীবনের সবথেকে কঠিন সময়। একদিকে ভারতীয় দল থেকে বাদ পড়া, অন্যদিকে ব্যক্তিগত জীবনে স্ত্রী ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) সঙ্গে বিচ্ছেদ— সব মিলিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন তিনি। শোনা যায়, ধনশ্রীর সঙ্গে ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোশ নিয়ে কাদা ছোড়াছুড়ি আর ডিভোর্সের যন্ত্রণায় নিজেকে সামলাতে না পেরে প্রবল মদ্যপান শুরু করেন তিনি।

ডিভোর্সের পর আরজে মাহভাশ (RJ Mahvash) -এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও জোর গুঞ্জন শোনা যায়। একসঙ্গে ম্যাচ দেখতে যাওয়া থেকে আইপিএল চলাকালীন ঘনিষ্ঠ উপস্থিতি—সবই শিরোনামে উঠে আসে। যদিও কখনও সম্পর্ক স্বীকার করেননি চাহাল। পরে সেই সম্পর্কেও ভাঙন ধরেছে বলে খবর।

যুজবেন্দ্র চাহাল মানেই গত কয়েক বছর ধরে ছিল পারফরম্যান্সের চেয়ে তাঁর নারীসঙ্গ আর ডিভোর্স নিয়ে মুখরোচক গসিপ, যা নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন তিনি। তবে এখন সেই অধ্যায় পেছনে ফেলে আবার ক্রিকেটেই মন দিতে চাইছেন।

গত মরসুমে ১৮ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংসের জার্সি গায়ে তুলেছিলেন তিনি। ১৬টি উইকেট নিয়ে দলকে ফাইনালে তুললেও শেষ রক্ষা হয়নি, ট্রফি জিতে নেয় আরসিবি। আইপিএলের ইতিহাসে ১৭২ ম্যাচে ২২১টি উইকেটের মালিক হয়েও আইপিএল ট্রফিটা তাঁর কাছে এখনও অধরা। ২০১৬ (আরসিবি), ২০২২ (রাজস্থান) এবং ২০২৫ (পাঞ্জাব)—তিনবার ফাইনালে উঠেও ট্রফি ছুঁতে না পারার আক্ষেপটাই এখন তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

1h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
শিরোনাম

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে

23h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
শিরোনাম

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা

1d ago

More from শিরোনাম

View All →