ভোট চুরি এবং এসআইআর (SIR) প্রত্যাহারের দাবিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী। সিজেপির আন্দোলন সামলাতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ (Delhi)। সিজেপির সেই বিক্ষোভ আন্দোলনে সমর্থন দিয়ে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী-সহ INDIA ব্লকের নেতৃত্ব। সোমবার ফের রাজধানীতে জমায়েত হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটচুরি নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, ভোট চুরি রুখতে মানুষের হয়ে লড়াই করছেন তাঁরা- “We want justice”।

শনিবার শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রায় অপহরণ করে নিয়ে যায় দিল্লি পুলিশ। প্রিজন ভ্যানে তুলে ঘোরানো হয় সারাদিল্লি। তারপরে হরিয়ানার এক সীমানায় গিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মমতা। তবে আন্দোলন ছেড়ে চলে আসেননি তিনি। দিল্লিতেই রয়েছেন এবং বারবার জানাচ্ছেন সিজেপির আন্দোলনে সমর্থন রয়েছে তাঁর। 
আরও পড়ুন: জেন জি কে ভয়? যন্তর-মন্তরে আন্দোলনে নিষেধাজ্ঞা জারি স্বরাষ্ট্রমন্ত্রকের, পরিবর্তে দিল ৩ জায়গা

এদিন সকালে কনস্টিটিউশন ক্লাবে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো জানান, “মানুষের জন্য, মনুষত্বের জন্য আমরা বিচার চাই। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সেই কারণে We want justice”।