দিল্লির যন্তর-মন্তরে (Jantar Mantar) জেন জি (Gen-Z)আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে আন্দোলনে একজোট হয়েছে ছাত্র-যুব -সহ গোটা দেশ। তাই এবার আন্দোলনকে দুর্বল করতে বিক্ষোভের স্থান পরিবর্তনের কৌশল নিল কেন্দ্র। বিক্ষোভ, ধরনা কিংবা প্রতিবাদ কর্মসূচি আয়োজনের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Ministry Of Home Affairs)। তার পরিবর্তে দিল্লির তিনটি নির্দিষ্ট জায়গায় আন্দোলন করার অনুমতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, বুরারি ময়দান, রামলীলা ময়দান এবং সিবিডি ময়দানে বিক্ষোভ দেখাতে পারবেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: শিল্পায়ন-বিনিয়োগ-কর্মসংস্থানে জোর: নিউটাউন থেকে বাংলার অগ্রগতির রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
যন্তর-মন্তরের বিকল্প হিসাবে কোথায় বিক্ষোভ করা যেতে পারে, তা খুঁজে দেখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি এই বিষয়ে বিকল্প জায়গার সন্ধান দিতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। তার পরেই এবার তিনটি জায়গার নাম জানিয়ে দিল কেন্দ্র।
আরও পড়ুন: "আমার ভাবনায় ছিল...", বিধ্বংসী ব্যাটিংয়ের রহস্য ফাঁস করলেন অভিষেক
তবে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল এই যন্তর-মন্তরেই। ককরোচ জনতা পার্টির সেই বিক্ষোভ দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেও যন্তর-মন্তরে বিক্ষোভ দেখায় সিজেপি। আরও বৃহত্তর আন্দোলন গড়ে ওঠার আগেই সোমবার এই নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক।















