জম্মু-কাশ্মীরে বড়সড় নাশকতার ছক জঙ্গিদের! ভূস্বর্গের সোপোরে পাহাড়ি গুহা থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সেনা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে মাল্টিগ্রেনেড লঞ্চার, রাইফেল রিমোট পরিচালিত আইইডিও। কারা কোন উদ্দেশ্যে এত বিস্ফোরক মজুত করে রেখেছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
ভারতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে তল্লাশি সময় পাহাড়ি গুহা থেকে নীল রঙের ড্রমে এই অস্ত্র মজুদ রাখা হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত কোনও জঙ্গিদের খোঁজ মেলেনি। দুটি এ কে রাইফেল, ১১ টি হ্যান্ড গ্রেনেড , এম জি এল, আইইডি, আটটি ডিটোনেটর, দুটি টাইমার ছাড়াও। বিস্ফোরক তৈরির প্রচুর মশলা পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর যে ধরনের ট্রেনের উদ্ধার হয়েছে তা সাধারণত লস্করের ছায়া সংগঠন টিআরএফ ব্যবহার করে।
যৌথ বাহিনীর কাছে খবর আসে যে সোপরের মুকাম চেরহারের জঙ্গল লাগুয়া পাহাড় এলাকায় জঙ্গিরা অস্ত্র রেখেছে। সেইমতো তল্লাশি অভিযান চালানো হয়। অস্ত্রসমেত ড্রামটিকে পাহাড়ের পাথরের আড়ালে রাখা হয়েছিল। জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি জারি রয়েছে।















