আদালত অবমাননার মামলায় কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। রবিবার ছুটির দিনে এই মামলার শুনানি হয় বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনার বেঞ্চে।  আদালত নির্দেশ দিয়েছে, দিল্লির রাস্তায় থাকা সব ব্যারিকেড সরাতে হবে। বন্ধ করা যাবে না ইন্টারনেট পরিষেবা। রেল এবং মেট্রো পরিষেবা স্বাভাবিক করতে হবে। মঙ্গলবার ফের এই মামলার শুনানি।

 

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে , শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া ব্যক্তিদের যেন কোনোভাবেই বেআইনিভাবে আটক করা না হয়।শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের বাইরে থাকা বিএনএস ১৬৩ নম্বর ধারার বোর্ডটি সরিয়ে ফেলারও নির্দেশ দিয়েছে, যাতে ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে কোনো আশঙ্কা না থাকে।

 

৯ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মেট্রো ও রেল পরিষেবার সম্পূর্ণ বন্ধ করা যাবে না। তবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। কিন্তু এরপরও ১০ অক্টোবর সিজেপির এবং বিরোধী দলগুলোর আন্দোলনের জন্য ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়। এমনকি ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।  আদালতের নির্দেশ অবমাননা হয়েছে এমন অভিযোগ তুলে মামলা করেছেন আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী।

আদালত কর্তৃপক্ষকে একটি সংক্ষিপ্ত হলফনামা দাখিল করার নির্দেশ দিচ্ছে, যাতে আদালত অবমাননার কার্যক্রম কেন শুরু করা হবে না, তার কারণ দর্শাতে বলা হয়েছে।সলিসিটর জেনারেল  আবেদন করেন, 'কারণ দর্শানো'র (show cause) কথা না বলে আপনারা নোটিশ জারি করতে পারেন।

 

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আদালত অবমাননার আবেদনের জবাবে হলফনামা দাখিল এবং পূর্বের আদেশ অনুযায়ী নির্দেশ পালনের প্রতিবেদন জমা দেওয়ার জন্য অভিযুক্তদের (যাদের বিরুদ্ধে অবমাননার অভিযোগ রয়েছে) প্রতি নোটিশ জারি করা হচ্ছে। তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন অন্যান্য আবেদনগুলোর অনুলিপি আজই সলিসিটর জেনারেলের দফতরে পৌঁছে দিতে হবে। সেগুলো বর্তমান আদালত অবমাননা সংক্রান্ত কার্যক্রম ও রিট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

 

একইসঙ্গে শীর্ষ আদালতের পক্ষ থেকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, আইনজীবীরা মেট্রো রেল ও যান চলাচল, ইন্টারনেট পরিষেবা এবং মানুষের—বিশেষ করে আইনজীবী, সাংবাদিক ও পেশাজীবীদের—নির্বিঘ্ন চলাচলের বিষয়ে অন্তর্বর্তীকালীন স্বস্তিদায়ক পদক্ষেপ বা নির্দেশের জন্যও জোরালো আবেদন জানিয়েছেন। এই বিষয়ে পদক্ষেপ করতে হবে অবিলম্বে। 

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমাদের নির্দেশের পর সরকার নতুন কি পদক্ষেপ করেছে সে বিষয়ে মঙ্গলবার এর মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সরকারকে।”

মেনকা গুরুস্বামী, কপিল সিব্বল, গোপাল সুব্রামনিয়াম , শাদান ফারাসতের মতো  আইনজীবীরা সওয়াল করেন।এজলাসে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।