আটক হওয়ার ২৪ ঘণ্টা পর ছাড়া পেলেন ককরোচ জনতা পার্টির তিন শীর্ষ নেতা।   এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরার পর সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস (CJP leader Abhijeet Dipke, Ashutosh Ranka, and Saurav Das ) ছাড়া পেলেন।

যদিও যন্তর মন্তরে দ্বিতীয় দিনের আন্দোলন শুরু আগেই  সিজেপির তিন নেতা সতর্কতামূলক গ্রেফতার করে পুলিশ। এরপর তিনজনকে তিন জনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এগ্‌জিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়। তারপরই ছেড়ে দেওয়া হয় সিজেপির ৩ শীর্ষ নেতা।

শনিবার দিল্লি বিমানবন্দরে বিমানের ভিতর থেকেই তাঁদের আটক করা হয়েছিল। তিনজনকেই দিল্লি ক্যান্টনমেন্টের এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। আইনজীবী বৃন্দা গ্রোভারের নেতৃত্বে একটি দল সিজেপি-র তিন নেতার পক্ষে আইনি লড়াই লড়েন।

 এরপরই সিজেপির পক্ষ থেকে সমাজ মাধ্যমে ঘোষণা করা হয়, শেষ পর্যন্ত দিল্লি পুলিশ সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস ছেড়ে দিতে বাধ্য হলেন। ককরোচরা কখনও মরে না। শনিবার আন্দোলন শুরুর আগেই ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতৃত্বদের আটক করে পুলিশ। বিমানের  মধ্যে থেকেই তাদের আটক করে পুলিশ। 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল দলের নেতা অভিজিৎ দীপকের। কিন্তু দিল্লিতে পৌঁছনোর পরেই সিজেপির তিন নেতা দিপকে, রাঙ্কা এবং সৌরভকে প্লেনের ভিতর থেকেই আটক করে পুলিশ।

 আন্দোলনকারীদের মুক্তি না দিলে ফের অনশনের হুশিয়ারি সোনম ওয়াংচুকের। শনিবার দিনভর রাজধানীর রাজপথে আন্দোলন করেছে দেশের ছাত্র যুবরা। একদিনেই  আন্দোলনের সমাপ্তি হচ্ছে না। আজও(রবিবার) পথে নামছে সিজেপি  এবং দেশের বাম ছাত্র যুব সংগঠনগুলি।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন সিজেপির বর্তমান দায়িত্ব প্রাপ্ত নেতা অজিঙ্ক শিল্ডে।

এদিকে দিল্লিতে মধ্যরাত থেকে রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে।