ভারতে শান্তি পাই না বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি শেখর সুমনের অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্যের জন্য সমালোচনায় বিদ্ধ হতে হতে হল মুন্না ভাইকে। এর পরই সাধারণ মানুষের এবং সমাজ মাধ্যমে সমালোচনার মুখে প সাফাই দিয়েছেন অভিনেতা।
সঞ্জয় দত্ত বলেছিলেন, “ভারতে আর শান্তি পাই না সাম্প্রতিক সময়ে আমাদের দেশে এসে শান্তিটা আর অনুভব করতে পারছি না। শিবাজীর কাছে প্রার্থনা করি সেই সময়টা যেন খুব তাড়াতাড়ি আসে।“ কিন্তু এই মন্তব্যকে দেশবিরোধী হিসেবে দেখছেন সমাজ মাধ্যমের একাংশ। তারা রীতিমতো সমালোচনা করেছেন বলিউড অভিনেতার। এমনকি তার অতীত ইতিহাস তুলে ধরেও তাঁকে আক্রমণ করেছেন।
এই পরিস্থিতিতে অভিনেতা জানিয়েছেন, “আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিতর্ক সৃষ্টি হতেই তিনি ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। নিজের অবস্থান স্পষ্ট করে সমাজ মাধ্যমে সঞ্জয় দত্তের সাফাই, আমি স্পষ্ট করে একটি বিষয় বলতে চাই কোন ব্যক্তি, সম্প্রদায়, প্রতিষ্ঠানের অনুভূতিতে আঘাত করা অপমান করা কিংবা অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল । মন্তব্যটি চিত্রনাট্যের অংশ ছিল। এমন ভাবেই বক্তব্য তৈরি করা হয়েছিল যাতে দর্শক মজা পায় । এই শো উপভোগ করতে পারে।”
এখানেই থেমে থাকেনি সঞ্জয় দত্তছ। তিনি আরও লিখেছেন, “এই মন্তব্যের নেপথ্যে মূল ভাবনা ছিল মুন্না ভাই সিনেমার হাস্যরস ও ব্যাঙ্গের অনুরূপ। এটা আসলে গান্ধীগিরির ভাবনা যার মধ্যে ভালোবাসা আন্তরিকতা একতা এবং পারস্পরিক সৌহার্দের বার্তা তুলে ধরা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবসত আমার মন্তব্যটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে।”















