এশিয়ান গেমস ২০২৬-এ ভারতের স্বর্ণপদক জয়ের রেকর্ড অব্যাহত। শনিবার সকালের তীরন্দাজি গল ফ এবং পুরুষদের ক্রিকেটে সোনা জয়ের পর কুস্তি ও ছেলেদের হকিতেও স্বর্ণপদক ভারতের মুকুটে। এদিন মালয়েশিয়াকে ৫-১ ব্যবধানে পরাজিত করে শুধু সোনা জয় করাই নয় পাশাপাশি আগামী ২০২৮ সালের অলিম্পিকসে খেলার যোগ্যতা অর্জন করলেন হরমানপ্রীত সিংরা। এই প্রথমবার এশিয়ান গেমসে হকের দুই বিভাগেই সোনা জিতল ভারত।
ফাইনালে খেলতে নেমে ১১ মিনিটেই গোল করে শুরুতেই ভারতকে এগিয়ে দেন অধিনায়ক। পাল্টা আক্রমণে ১৪ মিনিটে মালয়েশিয়া সমতা ফেরায়। প্রথমার্ধ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারতীয় দল আগ্রাসী মেজাজে খেলা শুরু করে। তবে বলাই বাহুল্য পেনাল্টি কর্নার নেওয়ার ক্ষেত্রে ভারত খুব একটা বেশি দক্ষতা দেখাতে পারেনি। মালয়েশিয়ার রক্ষণ বার বার ভারতকে আটকে দিলেও শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানে জয়ী হয় হরমনপ্রীতরা।
এদিন সোনা জিতেছেন কুস্তিগির আমান সেহরাওয়াত। মেয়েদের ফ্রি স্টাইল কুস্তির ৫৩ কেজি বিভাগে অবশ্য ওটা নিয়ে বলল জাপানের কাছে নয় এক ব্যবধানে হেরে গিয়ে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে অন্তিম পঙ্ঘলকে। এই মুহূর্তে ২১টি সোনা, ২৭ রুপো এবং ৩৭ টি ব্রোঞ্চ পদক নিয়ে মোট ৮৫ পদক ভারতের ঝুলিতে। চলতি এশিয়াডে চিন, জাপান, দক্ষিণ কোরিয়ার পরেই চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।










