হরমুজ প্রণালীতে (Hormuz) ফের বিপদে পড়ল তেলবাহী জাহাজ। ড্রোন (Drone) হামলায় আগুন ধরে যায় কুয়েতের পতাকাবাহী (Kuwait-flagged crude oil tanker) ‘এমটি কাজিমাহ ৩’ ট্যাঙ্কারে। সেই সময় জাহাজটিতেই ছিলেন পাঁচ ভারতীয় নাবিক। দ্রুত উদ্ধার করায় প্রত্যেকেই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।

আরও পড়ুন: ভুটুন সোনা চাঁদের কণা; মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট স্বস্তিকার

শুক্রবার ঘটনাটি জানায় ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস। ওমানের (Oman) উপকূলের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় জাহাজটিকে লক্ষ্য করে ড্রোন আঘাত হানে। এরপরই ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই উদ্ধারকাজে নামে ওমানের প্রশাসন। দ্রুত পাঁচ ভারতীয় নাবিককে (Indian sailors) জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: যুবভারতীতে শুরু ভারত-ব্রাজিল ঐতিহাসিক ম্যাচ, খেলা দেখতে হাজির মুখ্যমন্ত্রী

তবে কে বা কারা এই হামলা চালিয়েছে, তা এখনও জানা যায়নি। পারস্য উপসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি নজরে রাখছে নয়াদিল্লি। মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হওয়ায় এই পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যেও।

এর মধ্যেই হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে এসেছে ৬০টি পণ্যবাহী জাহাজ। উপসাগরীয় এলাকা থেকে এখনও পর্যন্ত ৩ হাজার ৯৭২ জন ভারতীয় নাবিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তথ্য অনুযায়ী, সংঘাতের জেরে ১০ জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।