মাঝআকাশে রক্তাক্ত অবস্থায় সফলভাবে ফ্লাই দুবাইয়ের বিমান অবতরণ করে গোটা বিশ্বের কাছে হিরো হয়ে উঠেছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার। এবার হাসপাতালে চিকিৎসাধীন ক্যাপ্টেনকে শনিবার দেখতে গেলেন দুবাইয়ে যুবরাজ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ অল মাকতুম। স্মিতকে শুভেচ্ছা ও ধন্যবাদ দিবার পাশাপাশি তাঁর কপালে স্নেহ চুম্বন এঁকে দেন যুবরাজ। সহ পাইলটের হাতে আক্রান্ত হয়েও যেভাবে স্মিত সাহসিকতার পরিচয় দিয়েছেন তাকে কুর্নিশ জানিয়েছেন যুবরাজ।
তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের যাত্রীবাহী বিমান দুবাই থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই ককপিটে সহপাইলট ছুরি নিয়ে হামলা করেন স্মিতের উপরে। আক্রান্ত অবস্থাতেই এমার্জেন্সি হাইজ্যাক সিগন্যাল পাঠান ভারতীয় পাইলট। তারপর অত্যন্ত দক্ষতার সাথে সত্তিকারের নায়কের মতো বিমানের সফল অবতরণ করান। তাঁর কাজে দেশ তথা বিশ্বজুড়ে প্রশংসা করছেন রাষ্ট্রনেতারা। ভারতের প্রধানমন্ত্রী নিজে ভিডিও কলে কথা বলেছেন পাইলটের সঙ্গে। এবার জখম পাইলটের সঙ্গে দেখা করার পর সমাজ মাধ্যমের পোস্ট করলেন দুবাইয়ে যুবরাজ।
সামাজিক মাধ্যমে তিনি লেখেন, 'আমাদের পক্ষ থেকে এবং দেশের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে স্মিতের প্রতি রইল শ্রদ্ধা ও প্রশংসা। আমরা গর্বিত যে তিনি আমাদের টিমের অংশ এবং আমাদের দেশের গৌরবময় কাহিনীর অংশ।'যুবরাজ কে জড়িয়ে ধরার পাশাপাশি দেশের সর্বোচ্চ সম্মান দেওয়ার ঘোষণাও করেছেন দুবাইয়ের যুবরাজ।















