কলকাতা হাই কোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে, সেগুলি এসআইআর সংক্রান্ত কোনও কাজেই ব্যবহার করা যাবে না—এ কথা স্পষ্ট জানাল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় এসআইআর শুনানির সময় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে নির্দিষ্ট দিশা দেওয়া হয়েছে।
বাতিল ওবিসি সার্টিফিকেট এসআইআরে নয়! স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের
Sponsored

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের আগে জারি হওয়া এবং যেগুলি কলকাতা হাই কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়েনি, এমন ওবিসি শংসাপত্রগুলি আইনত বৈধ হিসেবে গণ্য হবে। পাশাপাশি জানানো হয়েছে, ২০১০ সালের পরে জারি হওয়া ওবিসি শংসাপত্রের ক্ষেত্রেও কিছু শর্তসাপেক্ষে বিবেচনার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে হাই কোর্টের কোনও অন্তর্বর্তী নির্দেশে সংশ্লিষ্ট শংসাপত্রের উপর স্থগিতাদেশ থাকা চলবে না এবং সেগুলি নির্বাচন কমিশনের অনুমোদিত নথির তালিকাভুক্ত হতে হবে।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলা নির্বাচনী আধিকারিক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) এবং সহকারী ইআরও-দের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, এসআইআর সংক্রান্ত শুনানির সময় কোনও নথি গ্রহণের ক্ষেত্রে আদালতের নির্দেশ এবং নির্বাচন কমিশনের গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ওবিসি শংসাপত্রের সত্যতা যাচাইয়ের জন্য অতিরিক্ত নথিও তলব করা যেতে পারে।
এছাড়াও নির্দেশিকায় জানানো হয়েছে, ভবিষ্যতে আদালতের তরফে এই বিষয়ে কোনও নতুন নির্দেশ এলে, সেই অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। কমিশনের এই স্পষ্টীকরণে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিভ্রান্তি অনেকটাই কাটবে বলে মনে করছেন প্রশাসনিক মহল।
আরও পড়ুন - সাংবাদিক নিগ্রহের ভিডিও মুছল NDTV! মিডিয়ায় পুঁজিবাদী আগ্রাসন নিয়ে তীব্র কটাক্ষ অভিষেকের
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
9h ago

হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলা
9h ago

গদ্দার এই অফিসে ঢুকবে না: যাদবপুরে সায়নীর পার্টি অফিসে ফ্লেক্স ঝুলিয়ে তালা দিলেন বসুন্ধরারা
9h ago

মমতার ছবি ছাড়া ১০টা ভোটও পাব না: বিধানসভায় শোভনদেব-কুণালদের বিক্ষোভে পা মিলিয়ে সাফ জানালেন ঋতব্রত-পন্থী বিধায়করা
10h ago

শান্তিনিকেতনে তল্লাশি চালিয়ে আটক টুলু-ঘনিষ্ঠ ৩
11h ago







