পুণ্যার্থীদের যাতায়াতের গুরুত্বপূর্ণ কেন্দ্র বাবুঘাটে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও ট্রানজিট পয়েন্টে দিকনির্দেশনা ও সহায়তা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে পুণ্যার্থীরা কোনও রকম অসুবিধায় না পড়েন। শিয়ালদা, কলকাতা, রেল স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকছে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা। কলকাতা পুলিশের পক্ষ থেকে পুণ্যার্থীদের সতর্ক থাকার পাশাপাশি পুলিশের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে গঙ্গাসাগর যাত্রায় অংশগ্রহণকারী সকল পুণ্যার্থীর জন্য শুভকামনাও জানানো হয়েছে। আরও পড়ুন: বিজেপির ঔদ্ধত্যকে ধিক্কার! সাংসদদের সঙ্গে লজ্জাজনক আচরণের নিন্দায় মুখ্যমন্ত্রী - - - - - - - -গঙ্গাসাগর মেলা সম্পর্কে কলকাতায় পুলিশি ব্যবস্থাপনা নিয়ে পুলিশ কমিশনারের বার্তা।#?????????? ??????? ??????. ???? ??? - ??????. pic.twitter.com/0NlPy56JhP
— Kolkata Police (@KolkataPolice) January 9, 2026
গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পালনে তৎপর কলকাতা পুলিশ, বাবুঘাটে কড়া নিরাপত্তা
শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। পুণ্যার্থীদের আগমন বাড়তেই নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজার থেকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে যাত্রী সুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখাই বর্তমানে পুলিশের প্রধান লক্ষ্য। তিনি বলেন, পুণ্যার্থীদের নিরাপত্তার পাশাপাশি তাঁদের যাত্রা যাতে নিরাপদ হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
যন্তর মন্তরে ড্রোন নজরদারি, CJP সমর্থকদের জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের
6h ago

বিমানবন্দর থেকে যন্তরমন্তর, ককরোচদের আটকাতে দিল্লি জুড়ে পুলিশ-আধাসেনার বাড়বাড়ন্ত
7h ago

ভোট চুরির অভিযোগ ওড়ালেন না রাষ্ট্রপতিও! বৈঠকের পর একসঙ্গে বললেন মমতা-রাহুলরা
18h ago

সচিবালয়ের কর্মীদের ইচ্ছেমতো বদলি নয়, দফতরগুলিকে নির্দেশ নবান্নের
1d ago

নন্দীগ্রামে শুভেন্দুর থেকেও বেশি ব্যবধানে জয়ী হাসিরানি, রেজিনগরেও ফুটল পদ্ম! সংখ্যালঘুদের ভয় কাটছে: মুখ্যমন্ত্রী
1d ago







