Site Logo

মহিলা সংরক্ষণ বিল নির্বাচনের সময়ে! কংগ্রেসেরই কৃতিত্ব, লোকসভায় দাবি প্রিয়াঙ্কার

EBBS Desk·
মহিলা সংরক্ষণ বিল নির্বাচনের সময়ে! কংগ্রেসেরই কৃতিত্ব, লোকসভায় দাবি প্রিয়াঙ্কার

মাত্র তিনদিনের লোকসভার অধিবেশনে তিনটি বিল পাশের প্রস্তুতি মোদি সরকারের। এমন একটি সময়ে যখন দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে নির্বাচন চলছে। একসময়ে রাষ্ট্রপতির স্বাক্ষর করার পরও সেই বিল এই সময়ে নতুন করে পেশ করা নিয়ে লোকসভায় (Loksabha) সরব তৃণমূল সাংসদ। আদতে যে বিল নিজেদের ভাবনা বলে দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), তা কংগ্রেসই প্রথম এনেছিল, লোকসভায় তথ্য পেশ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার থেকে সংসদে তিনটি বিল পাসের জন্য যে বিশেষ অধিবেশন শুরু হয় তার অন্যতম মহিলা সংরক্ষণ বিল। যেখানে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন লোকসভায় এবং বিধানসভাগুলিতে সংরক্ষণের বিল পেশ করা হয়। আদতে ২০২৩ সালে যখন এই বিল পেশ হয়েছিল তখন তাতে সই করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অথচ সেই বিলকে আইনে পরিণত করা হয়নি। এবার মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে মোদি সরকার শর্ত দিয়েছে সংবিধান সংশোধন করে ডিলিমিটেশনের বিল (Delimitation bill) পাস করার।

বিরোধীদের তরফ থেকে মহিলা সংরক্ষণ বিলে সম্পূর্ণ সমর্থন জানানো হয়। কিন্তু প্রতিবাদ করা হয় মহিলা সংরক্ষণ বিলের (Women Reservation Bill) সঙ্গে ডিলিমিটেশন বিলকে (Delimitation bill) জোড়া নিয়ে। একই সঙ্গে এই দুই বিল পাশের বিরোধিতা ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটের সদস্যদের সাংসদের। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল আলোচনায় বৃহস্পতিবার সেই দাবি তুলে ধরেন বিরোধী সাংসদরা।

যে সময়ে মহিলা সংরক্ষণ বিল আনা হল, সেই সময় নিয়ে লোকসভায় গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তাঁর প্রশ্ন সংবিধান সংশোধন করে এই মহিলা সংরক্ষণ বিল আনা হল ঠিক রাজ্যের নির্বাচনের আগে। এর ফলে প্রভাবিত হবে নির্বাচনগুলি। নির্বাচনে প্রভাব ফেলার জন্যই এই সময়কে বেছে নেওয়ার অভিযোগ। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী ডিলিমিটেশন বিলকে এই বিলের থেকে আলাদা করার দাবি তোলেন তিনি।

যে প্রক্রিয়ায় সংসদে মহিলা সংরক্ষণ বিল পেশ হচ্ছে তা নিয়ে লোকসভায় প্রশ্ন তোলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তিনি প্রশ্ন তোলেন, কেন লোকসভার ৫৪৩ আসন রেখেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ আনা সম্ভব নয়? যদি তাতে কিছু সাংসদকে নিজেদের পদ ছাড়তে হয়, তাহলে তাঁরা ছাড়বেন, প্রস্তাব দেন প্রিয়াঙ্কা গান্ধী।

আরও পড়ুন : মহিলা মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান! এবার যুবদের হাতে কার্ড বিজেপির, ধুইয়ে দিল তৃণমূল

সেই সঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তুলে ধরেন, মহিলাদের জন্য যে ৩৩ শতাংশ সংরক্ষণের কথা আজ নরেন্দ্র মোদি সরকার সংসদে তুলছেন তা আদতে এনেছিল কংগ্রেস। পঞ্চায়েত এবং পুরসভায় ৩৩ শতাংশ সংরক্ষণ রাজীব গান্ধীর সময়ে পেশ করা হয়েছিল। পন্ডিত মতিলাল নেহেরু ১৯২৮ সালে এই প্রস্তাব তৈরি করেছিলেন। এমনকি ২০১৮ সালে রাহুল গান্ধী (Rahul Gandhi) নরেন্দ্র মোদিকে চিঠি লিখে মহিলা সংরক্ষণ বিল ২০১৯ সালের মধ্যে পাশ করার দাবিও জানিয়েছিলেন। সংসদে মোদি রাহুল গান্ধীকে নিয়ে মজা করলেও বাড়ি গিয়ে নিশ্চয়ই তিনি রাহুলের কথাই ভেবেছিলেন, কটাক্ষ প্রিয়াঙ্কার।

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →