আপ্লুত-সম্মানিত: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে জানালেন তৃণমূলের ৪ প্রার্থী

এবার রাজ্যসভায় (Rajya Sabha) তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় রয়েছে বিশাল চমক। সব হিসেব-জল্পনা উল্টে দিয়ে প্রাক্তন ডিজি রাজীব কুমার (Rajiv Kumar), মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriya), অভিনেত্রী কোয়েল মল্লিক (Koyel Mallik) ও সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীকে (Menaka Guruswami) প্রার্থী করেছে রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার, বিধানসভায় মনোনয়ন জমা দিলেন তাঁরা। সঙ্গে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, নির্মল ঘোষ। নিসপাল সিং রানেকে সঙ্গে নিয়ে যান কোয়েল। 
Sponsored

মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি চার প্রার্থী জানান, এই মনোনয়ন পেয়ে তাঁরা আপ্লুত-সম্মানিত। খোশ মেজাজে মিষ্টি খেয়ে বাবুল সুপ্রিয় বলেন, “যেমন আপনি একটা স্টেজে গেলে আপনাকে মানুষ গানের অনুরোধ করে। এই গানটা গান, সেই গানটা গান। এটাও প্ল্যাটফর্ম বা পারফর্মমেন্স। শুধু রিকোয়েস্টের ধরণ আলাদা। এনারা যদি বলেন, রাস্তাটা করে দিন, স্কুল করে দিন, তো মানুষের টাকাতেই কাজ হয়। আগে ভোটে জেতাতে হয়, তারপর সে কাজ কীরকম করছে দেখতে হয়। আগে আমায় মনোনীত করুন, তারপর আমার কাজটা কেমন হবে বিচার করবেন।“
রাজনীতির ময়দান বাবুলের চেনা হলেও, বাকিদের কাছে নতুন। বাকি তিনজনের মধ্যে কোয়েল মল্লিক বলেন, “প্রথমবার রাজ্য বিধানসভায় পা রেখে দারুণ লাগছে। জার্নিটা সবে শুরু হল। একদম নতুন অভিজ্ঞতা। ভীষণ ভাল লাগছে। কেরিয়ারে প্রায় ২২ বছর হয়ে গিয়েছে। মানুষের আশীর্বাদ পেয়েছি। আশা করি আগামী দিনেও মানুষের আশীর্বাদ এভাবেই পাব।“ 
আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, “অত্যন্ত আপ্লুত এবং সম্মানিত বোধ করছি।“ রাজ্যসভার (Rajya Sabha) প্রার্থী হিসেবে কোন বিষয়গুলিতে তিনি গুরুত্ব দেবেন জানতে চাইলে সাফ জানিয়ে দেন, “টু আর্লি। সদ্য মনোনয়ন জমা করতে এসেছি আজকে।“
রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন রাজীব কুমার। সময়ের আগেই বিধানসভায় পৌঁছে মুখ্য সচেতকের ঘরে বসেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার। তিনি বলেন, “মাদার টেরেজার একটা কথা আছে, আমি মনে করি না, ভগবান আমাকে এমন কোনও দায়িত্ব দিতে পারে, যা আমি পালন করতে পারব না“।
আরও খবর: রাজ্যসভায় যাওয়ার বহুদিনের ইচ্ছে: পোস্টে জানালেন স্বয়ং নীতীশ, মানতে নারাজ JDU কর্মীদের বিক্ষোভ বিহারজুড়ে
মনোনয়ন জমা দিয়ে বিধানসভার অলিন্দ্যে হাসিমুখে ফোটো সেশন করে তৃণমূলের প্রার্থীরা। এদিন মনোনয়ন জমা দিচ্ছেন বিজেপি (BJP) প্রার্থী রাহুল সিনহাও (Rahul Sinha)। আর কেউ মনোনয়ন জমা না দিলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ৫ জনই এবার রাজ্যসভায় যাবেন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
