নোবেলজয়ী অমর্ত্যকে SIR নোটিশ, তালিকায় দেব থেকে শামি! কমিশন-বিজেপির বিরুদ্ধে তোপ অভিষেকের

নির্বাচন কমিশনের SIR হয়রানি নিয়ে প্রথম থেকে সরব রাজ্যের শাসকদল। মঙ্গলবার, বীরভূমের (Birbhum) রামপুরহাটের বিনোদপুরের সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বীরভূমের ভূমিপুত্র নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর-শুনানির নোটিশ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তোপ দাগেন অভিষেক। বলেন, “যাঁর জন্য দেশকে গোটা বিশ্ব চেনে, বিশ্ববন্দিত সেই অমর্ত্য সেনকে এরা নোটিশ পাঠাচ্ছে।“
Sponsored

এদিন সভার শুরু থেকেই বিজেপির (BJP) বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন অভিষেক। নোবেলজয়ী অর্থনীতিবিদকে এসআইআর-শুনানির নোটিশ নিয়ে অভিষেক বলেন, “যাঁর জন্য দেশকে গোটা বিশ্ব চেনে, বিশ্ববন্দিত সেই অমর্ত্য সেনকে এরা নোটিশ পাঠাচ্ছে।“ অভিনেতা সাংসদ দেব থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি- নোটিশ দেওয়া হয়েছে তাঁদেরও। অভিষেক বলেন, “অমর্ত্য সেন, যিনি এ দেশের নাম বিশ্বের দরবারে চিনিয়েছেন, তাকেও নোটিশ পাঠিয়েছে SIR। অভিনেতা দেবকে নোটিশ পাঠানো হয়েছে। মহম্মদ শামি-যে বিশ্বকাপে দেশকে গর্বিত করেছে- তাকেও নোটিশ দিয়ে আনম্যাপড করার চেষ্টা চলছে।”
Sponsored

অভিষেকের কথায়, “এদের বাংলার ম্যাপ থেকে আনম্যাপ করতে হবে। যারা এসআইআরের নামে বাংলাকে অপমান করেছে, ভোটে তাদের জবাব দেওয়ার লড়াই।“
Sponsored

এরপরই কমিশন-বিজেপিকে এক বন্ধনীতে রেখে তৃণমূলের সেনাপতির হুঁশিয়ারি, “যাঁদের আনম্যাপড করতে চাইছে, গণতন্ত্রের নামে এই খেলায় সায় দেবেন না। এবারের ভোটে এদের ঝেঁটিয়ে বিদায় করুন।”
Sponsored

অভিষেকের কটাক্ষ, “এরা ভেবেছে ভয় দেখিয়ে, নোটিশ দিয়ে মানুষকে সরিয়ে দেবে। কিন্তু বাংলার মানুষ সব দেখছে।”
আরও খবর: কপ্টার-উড়ানে বাধা! বাংলাবিরোধী জমিদারদের চক্রান্তকে পরাস্ত করে বীরভূমে গর্জে উঠলেন অভিষেক
Sponsored

বীরভূমের মেয়ে পরিযায়ী শ্রমিক সোনালি বিবির প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, "এই মাটির একজন মেয়ে সোনালি খাতুন। জোর জবরদস্তি তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল কেন্দ্র। হাইকোর্ট, সুপ্রিমকোর্টে লড়াই করে তৃণমূলের সৈনিকরা তাঁকে দেশে ফিরিয়ে এনেছে। গতকাল ও একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। আজ আমি রামপুরহাটে দেখতে যাব।"
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
