Site Logo

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

EBBS Desk·
অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক আক্রান্ত বিরোধী দলের নেতাকর্মীরা। আচমকাই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির পরিমাণ নিয়ে ভরে গিয়েছে খবরের হেডলাইন। পিছনের পাতায় মানুষের আক্রান্ত হওয়ার খবর। এই পরিস্থিতিতে কোনও বিজেপি নেতাই এখনও যে অভিষেকের সম্পত্তির (Abhishek property) তালিকা প্রকাশ করার জন্য এগিয়ে আসেননি, মনে করিয়ে দিল তৃণমূল। স্পষ্ট করে দেওয়া হল, কীভাবে সম্মানহানি করার জন্য দিন-রাত সেই সম্পত্তির ইস্যুকে খবরের শিরোনামে আনা হচ্ছে।

Sponsored

Sranchi In Article

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত বিষয়টি নিয়ে আগেই দলের অবস্থান স্পষ্ট করেছিল তৃণমূল কংগ্রেস। এবার আরও স্পষ্টভাবে এই রটনা যে শুধুমাত্র কুৎসা করার জন্য তার তথ্য পেশ করলেন তৃণমূল মুখপাত্র বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি স্পষ্ট জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির সঙ্গে এই তালিকার (property list) কোনও সম্পর্ক নেই। তাঁর যা ঘোষণা করা নির্বাচনী হলফনামায় (affidavit) করা আছে। বাকি যে অংশে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়েও যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

আদতে যেভাবে সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে এই খবরকে শিরোনামে তুলে ধরা হচ্ছে তা যে কতটা ভিত্তিহীন, তার সপক্ষে কুণালের দাবি, যা বলা হচ্ছে অমুকের সঙ্গে তমুকের সঙ্গে ওই তালিকার সঙ্গে বাস্তবের কোনও সম্পর্কে নেই। সেই কারণেই বিজেপির কোনও দায়িত্বশীল নেতা বা দলীয় কার্যালয় থেকেই তালিকা (property list) প্রকাশ করছেন না। এগুলো বিশ্বস্ত সূত্র বলে শুধু বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

সেখানেই সতর্কও করলেন কুণাল ঘোষ। তিনি জানান, যে বা যাঁরা এই তালিকা নিয়ে প্রকাশ, প্রচার, কুৎসা করছেন তাঁরা নিজ দায়িত্বে করবেন। যেভাবে এই রটনার মধ্যে দিয়ে মানহানির অপচেষ্টা চলছে, তাতে ভিত্তিহীন তালিকার উপর আইনি ব্যবস্থা নেওয়ার অবকাশ রয়েছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →