কুড়মিদের আবেগ নিয়ে ডিল করে প্রার্থীপদ: অজিত-রাজেশ মাহাতোদের মুখোশ খুললেন অভিষেক

বাংলার আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনে বারবার পাশে থেকেছে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যে কেন্দ্রের সরকারের হাত ধরে কুড়মি নেতারা বিজেপির প্রার্থী হয়েছেন, সেই কেন্দ্রের মোদি সরকার আজও কুড়মিদের (Kurmi) ভাষার স্বীকৃতি দেয়নি। তারপরেও কুড়মি নেতারা যে বিজেপির হাত ধরেছেন, তা তাঁদের ব্যক্তিগত ডিল, আক্রমণ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের (Gopiballavpur) নির্বাচনী প্রচার সভা থেকে এভাবেই কুড়মি নেতা অজিত মাহাতো ও রাজেশ মাহাতোর মুখোশ খুললেন অভিষেক।
Sponsored

কীভাবে কুড়মি সমাজের আবেগকে হাতিয়ার করে আখের গুছিয়েছেন অজিত-রাজেশ, তা স্পষ্ট করে অভিষেকের দাবি, ২০২১ সালে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে ১৫০০ ভোট পেয়েছিলেন। আজ বিজেপির পদ্মফুল ধরে কুড়মি সমাজের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলে নিজেদের ডিল করে প্রার্থী হয়েছে। তৃণমূল যখন আজ থেকে ১০ বছর আগে বলত আদিবাসী কুড়মি সমাজের দাবি তুলেছিল এই রাজেশ মাহাতো, অজিত মাহাতোরা মানুষকে ভুল বোঝাচ্ছে। আপনাদের আবেগ নিয়ে খেলছে। আপনাদের মধ্যে অনেকে বিশ্বাস করেননি। কিন্তু আজ প্রতিষ্ঠিত যে দিল্লিতে কুড়মি সমাজের (Kurmi) নামে উন্নয়নমূলক কাজ কর্মসূচি চাওয়ার নাম করে অজিত মাহাতো আর রাজেশ মাহাতো নিজেদের ডিল করে চলে এসেছে। অজিত মাহাতোর ছেলে দাঁড়িয়েছে জয়পুরে পুরুলিয়ায়। আর রাজেশ মাহাতো দাঁড়িয়েছে (BJP candidate) গোপীবল্লভপুরে ঝাড়গ্রামে।
যেভাবে বাংলার সরকার কুড়মি সমাজের আবেগকে গুরুত্ব দিয়ে তাঁদের জন্য লড়াই চালিয়েছে সেই কথা তুলে ধরে অভিষেক জানান, আমার চ্যালেঞ্জ এখানে কুড়মি ভাইয়েরা যারা আছেন, যদি বিজেপি আপনার বাড়িতে প্রচার করতে আসে, যাঁরা কুড়মি ভাইদের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে ছেলেখেলা করেছেন, তাঁদের প্রশ্ন করবেন। কুড়মি সমাজের উন্নতি আমরা সবাই চাই। আপনাদের আবেগের মর্যাদা দিই। রাজ্য সরকার দু’মাস আগেই কুড়মালি ভাষাকে (Kurmali language) সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছে। কিন্তু মোদি সরকার তাতে কর্ণপাত করেনি।
উল্টোদিকে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে সেই দাবিকে ঝুলিয়ে রেখে দিয়েছে, তা গত দুমাসে প্রমাণিত। এরপরেও শুধুমাত্র ভোটের রাজনীতিতে নরেন্দ্র মোদি, অমিত শাহরা বাংলায় এসে যে মিথ্যাচার করছেন তার মুখোশ খুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ভোটের আগে নরেন্দ্র মোদি, অমিত শাহ বলছে কুড়মালি ভাষাকে (Kurmali language) আমরা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করে যোগ্য মর্যাদা, স্বীকৃতি দেবো। দুমাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee) চিঠি লিখেছে, এখনো পর্যন্ত হয়নি কেন? ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়ানো যায়। নরেন্দ্র মোদির সরকারের অবৈধভাবে যারা সংবিধান বিরোধী কাজ করছে, তাদের মেয়াদ বাড়ানো যায়। আর কুড়মি সমাজের দাবিকে মান্যতা দিয়ে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা যায় না কুড়মালি ভাষাকে।
আরও পড়ুন : তৃণমূল কোর্টেও জেতে, ভোটেও জেতে: বৈধ ভোটারদের স্বার্থে তৃণমূলের লড়াই মনে করালেন অভিষেক
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জঙ্গলমহলের আদিবাসী ও কুড়মি সম্প্রদায়কে সতর্ক করে অভিষেক বলেন, এরা আপনাকে ভুল বুঝিয়েছে। এই বিজেপি কখনো আদিবাসী-কুড়মির মধ্যে লড়াই, কখনো এসসি-এসটির মধ্যে লড়াই, কখনো হিন্দু-মুসলমানের মধ্যে লড়াই, কখনো কৃষক-শ্রমিকের মধ্যে লড়াই। নিজেদের লুটেছে। আজ থেকে সাত দিন আগে অমিত শাহ বলেছে বিজেপি বাংলায় এলে অভিন্ন দেওয়ানি বিধি করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি কি? জোর করে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। আপনি ধর্ম কিভাবে পালন করবেন? সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এসটিরা, কুড়মি ভাইরা।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
4h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
8h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
11h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
