Site Logo

দিল্লির পর লাদাখেও জোর ভূমিকম্প! সতর্ক নজর প্রশাসনের

EBBS Desk·
দিল্লির পর লাদাখেও জোর ভূমিকম্প! সতর্ক নজর প্রশাসনের

সাত সকালে দেশে জোড়া ভূমিকম্প! দিল্লির পর এবার ভূমিকম্পে (earthquake) কেঁপে উঠলো লেহ লাদাখ (Ladakh)। সোমবার উত্তর-পশ্চিম কাশ্মীরের লাদাখে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ১১টা ৫১ মিনিট ১৪ সেকেন্ড নাগাদ ভূমিকম্পতি হয়। যার কেন্দ্রস্থল ছিল লেহ লাদাখ। কম্পনের গভীরতা ছিল প্রায় ১৭১ কিলোমিটার, ৩৬.৭১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৪.৩২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। তবে ভূমিকম্পের কারণে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।সরকারের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। জারি করা হয়েছে সতর্কবার্তাও। আরও পড়ুন: উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের আর্জি খারিজ হাইকোর্টে

Sponsored

Sranchi In Article

অন্যদিকে, সোমবার সকাল ৮টা ৪৪ নাগাদ ভূমিকম্প অনুভূত হয় দিল্লিতে। তবে কম্পনের মাত্রা ছিল ২.৮।জানা যাচ্ছে এর উৎসস্থল ছিল উত্তর দিল্লি। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। এই কম্পনের কারণেও কোনও রকম ক্ষয়ক্ষতি হয়নি। তবে নিশ্চিতভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগেও ১৩ জানুয়ারি উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় একটি মৃদু ভূমিকম্প হয় সকাল ৭টা ২৫ মিনিটে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫। কম্পনের কেন্দ্রস্থল ছিল কাপকোট শহরের কাছে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →