২০২৫ সালের নভেম্বরে দিল্লির লালকেল্লা (Red Fort Blast) এলাকায় বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছিল। তদন্ত এখনও NIA-র হাতে। এরমধ্যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টে দাবি করা হয়েছে যে, দিল্লিতে লাল কেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে রয়েছে আল কায়দাই! ওই সংগঠন আফগানিস্তানে সক্রিয়। তারা বাংলাদেশে ঢুকে নাশকতামূলক কাজের চেষ্টা করে চলেছে।
অগাস্ট ২০২৬-এ জমা পড়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ৩৮তম রিপোর্টে এই তথ্য রয়েছে। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেই রিপোর্টটি তৈরি করা হয়েছে।
রাষ্ট্রসংঘের (United Nations) পর্যবেক্ষক দল ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং’ জানিয়েছে, একসময় দুর্বল ও ছন্নছাড়া বলে মনে করা হলেও একিউআইএস (Al-Qaida in the Indian Subcontinent) ফের নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে। বড় সংগঠিত গোষ্ঠীর বদলে ছোট ছোট বিচ্ছিন্ন সেল তৈরি করে কাজ করছে তারা। পাশাপাশি নিজস্ব অর্থ এবং রসদ জোগাড়ের ব্যবস্থাও গড়ে তুলছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশেও নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করতে পারে AQIS- এমন আশঙ্কার কথাও জানিয়েছে পর্যবেক্ষক দল।
আরও পড়ুন: অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরা
সতর্ক করা হয়েছে যে ওই জঙ্গি সংগঠনটি ভারত, বাংলাদেশ এবং আফগানিস্তানে তাদের জাল বিছাতে শুরু করেছে। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দা-যোগের কথা আগেই জানিয়েছিল ভারত। এ বার তাতে সিলমোহর দিল রাষ্ট্রসংঘ।
২০২৫ সালের ১০ নভেম্বর নয়াদিল্লির লালকেল্লা (Red Fort Blast) মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ১৫ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। আগুন লেগে বেশ কয়েকটি গাড়ি ও রিকশা পুড়ে যায়।
















