ককরোচ জনতা পার্টির সংসদ ভবন চলো কর্মসূচিতে পড়ুয়াদের উপর দিল্লি পুলিশ অমানবিক আচরণ নিয়ে লোকসভায় সব বিরোধীদের জবাব দেবেন বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah)। কিন্তু বৃহস্পতিবার সংসদে বাদল অধিবেশনের ( monsoon Parliament session) শেষ দিনেও পড়ুয়াদের উপর নির্যাতন নিয়ে শাহ কোনও বিবৃতি দিলেন না।
এদিন অধিবেশনের ( monsoon Parliament session) শেষ দিন স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে (Delhi) পড়ুয়াদের উপর নির্যাতন নিয়ে বিবৃতি দেবেন, ওই বিষয়ে আলোচনা হবে, এমন প্রত্যাশা থাকলেও কার্যক্ষেত্রে তেমন কিছুই হল না। সংসদে শাহ এলেও বিরোধীরা তাঁকে বিবৃতি দেওয়ার সুযোগই দেননি। বিক্ষোভের জেরে কার্যত শুরুতেই অধিবেশন মুলতুবি করে দিতে হয়।
আরও পড়ুন: মমতাবাদের কাছে ম্লান প্রশাসনিক চক্রান্ত, প্রকাশ্যে বিজেপি সরকারের দেউলিয়াপনা!
এ দিন প্রথমেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। অধ্যক্ষ ওম বিড়লা (Speaker Om Birla) গোলমালের আঁচ পেয়ে ‘বন্দে মাতরম’ বাজানোর নির্দেশ দেন। এত দিন পর্যন্ত অধিবেশন সমাপ্তির দিন বন্দে মাতরমের প্রথম দুই স্তবকের সুর বাজানো হলেও এই প্রথম পুরো গানটি বাজানো হয়।
সংসদের বাইরে বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) নিয়ে বিতর্কিত স্লোগান দিলেন। কংগ্রেস ও সমাজবাদী পার্টির কয়েকজন সাংসদকে চিৎকার করে বললেন, ‘৫৬ ইঞ্চ কে ছোটা বান্দর, জলদি আও সংসদ কে আন্দর।’
সব মিলিয়ে বাদল অধিবেশনে ৮০ শতাংশের বেশি কাজের সময় অধিবেশন মূলতুবিই থেকে গিয়েছে। সরকার সব মিলিয়ে ১৯টি বিল পাশ করিয়ে নিয়েছে অতি সামান্য সময়ে।
















