Site Logo

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

EBBS Desk·
বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan) ভূষিত হয়েছেন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Draupadi Murmu) হাত থেকে পুরষ্কার নেন তিনি। তবে এই সম্মানে সম্মানিত হওয়ার মধ্যেও নিজের দীর্ঘদিনের শারীরিক সমস্যার কথা তুলে ধরেছেন কিংবদন্তি গায়িকা।

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

২০২৪ সালে অলকা ইয়াগনিক (Alka Yagnik) প্রথম প্রকাশ্যে জানান যে তিনি ‘সেন্সরিনিউরাল হিয়ারিং লস’ নামের একটি বিরল শ্রবণ সমস্যায় আক্রান্ত। চিকিৎসকদের (Doctor) মতে, এই রোগে কানের অভ্যন্তরীণ অংশ বা শ্রবণ স্নায়ুর (Auditory nerve) ক্ষতির কারণে শব্দ শোনা এবং তা স্পষ্টভাবে বোঝার ক্ষেত্রে গুরুতর সমস্যা দেখা দেয়। একটি ভাইরাল সংক্রমণের পর হঠাৎ করেই তাঁর এই শারীরিক জটিলতা শুরু হয়েছিল বলে জানা যায়।

Sponsored

Shyam Sundar In Article

মঙ্গলবার সাক্ষাৎকারে (Interview) গায়িকা জানান, এখনও তিনি সম্পূর্ণ সুস্থ নন। সেই কারণে নতুন গানের কাজ খুব বেছে নিচ্ছেন এবং অনেক প্রস্তাব পেলেও সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। অলকার কথায়, অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছাই এই কঠিন সময়ে তাঁকে মানসিক শক্তি জুগিয়েছে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

Related Articles

More from শিরোনাম

View All →