দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া ভাষায় আক্রমণ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বুধবার জয়নগরের গড়দোয়ানি মোল্লারচক এইচ পি পেট্রোল পাম্প সংলগ্ন মাঠের জনসভা থেকে মহিলা মুখ্যমন্ত্রীকে শাহের 'এ দিদি' মন্তব্যের জবাব দিলেন অভিষেক। আরও পড়ুন: ইডি বনাম আইপ্যাক মামলায় তদন্তকারী সংস্থার এক্তিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যের
রাজ্যের মুখ্যমন্ত্রীকে 'এ দিদি' মন্তব্য শাহের! কড়া জবাব অভিষেকের
Sponsored

অভিষেকের কথায়, "গতকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে বলছেন 'এ দিদি'। এই তাঁর নারীর প্রতি সম্মান। রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, বয়সে কমপক্ষে ১০ বছরের বড়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেরবার বলেছিলেন 'ও দিদি' তখন কী হয়েছিল ৭৭-এ গাড়ি আটকে গিয়েছিল। অর্থাৎ গতবারের বিধানসভা ভোটে বিজেপি ৭৭টি আসন পেয়েছিল। এবার ৫০-ও পার হবে না অমিত শাহ।"
মোদি,শাহকে গরমে বেশি জল খাওয়ার পরামর্শ দিয়ে তীব্র কটাক্ষ করেন অভিষেক। বলেন, "বিজেপি চেয়েছে আপনাদের অধিকার কেড়ে নিতে। খেলা মোদি-শাহ শুরু করেছেন রাজ্যের মানুষ গণতান্ত্রিক মাধ্যমে আমরা জবাব দেব।" একইসঙ্গে এদিন দক্ষিণ ২৪ পরগণার মানুষকে করজোড়ে নতমস্তকে প্রণাম করেন অভিষেক।
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার মানুষ বিজেপিকে গণতান্ত্রিক মাধ্যমে ৩১-০ করতে চলেছে, বলে আত্মবিশ্বাসী অভিষেক। একইসঙ্গে কেন দক্ষিণ ২৪ পরগণায় শেষ দফায় ভোট হয়? সেই প্রশ্নের উত্তর দিয়ে অভিষেক জানিয়েছেন, এই জেলার মানুষই শেষে রফা দফা করবে বলে এই জেলাতেই শেষ দফা ভোট হয়।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













