সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই লক্ষ্যে সাতদিনে ১৪২.৭৯ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার সাত দিনের মধ্যে মন্ত্রিসভা (cabinet) গঠনের থেকেও আগে জমি হস্তান্তরিত (land handover) করার জন্য প্রশংসিত হলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কাছে। সুদূর গুজরাটের সভা থেকে শুভেন্দুর প্রশংসায় শাহ (Amit Shah)।
Sponsored

বুধবার বিএসএফ-কে জমি হস্তান্তরের হিসাব পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতে ১৪২.৭৯ একর জমি বিএসএফ-কে (BSF) এক সপ্তাহে হস্তান্তরিত করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। রাজ্যে অমিত শাহর সফরের আগে কেন্দ্রের সরকারের কাছে এই তথ্য তুলে ধরা খুব জরুরি ছিল।
আর তার ফলও শুভেন্দু হাতে নাতে পেলেন। গুজরাটের সভা থেকে শুভেন্দুর প্রশংসায় অমিত শাহ জানালেন, আমি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাহবা দিতে চাই যে সাতদিনেই তিনি ৬০০ হেক্টর জমি বিএসএফ-এর (BSF) হাতে তুলে দেওয়ার (land handover) কাজ করে ফেলেছেন। চিকেন নেকের ১২১ হেক্টর জমি ভারত সরকারকে দিয়ে দিয়েছেন। আর আজ খবরের কাগজে দেখতে পাচ্ছেন, আগে মমতার শাসনে প্রতিদিন অনুপ্রবেশ হত। আর এখন অনুপ্রবেশকারীরা নিজেরাই ফিরে যাচ্ছেন।
সেই সঙ্গে জানালেন যেভাবে রাজ্যে ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টার তৈরির তৎপরতা শুরু হয়েছে, তাতে অনুপ্রবেশকারীরা নিজেরাই ফিরে যাচ্ছেন। যাঁরা নিজে থেকে ভারত ছাড়বেন, তাঁদের বিরুদ্ধে কোনও মামলা না করার ঘোষণাও এদিন করেছেন শাহ। যদিও দুদিন ধরে যে বাংলাদেশি নাগরিকরা হাকিমপুর সীমান্তে দেশে ফেরার অপেক্ষা করছেন, তাঁদের ডিটেনশন সেন্টারে আটকে রেখেছে বিএসএফ।
আরও পড়ুন : কারা করবেন জনগণনা: নবান্নে প্রস্তুতি সম্মেলন মুখ্যমন্ত্রীর
আদতে বিজেপির কথা আর কাজের পার্থক্য স্পষ্ট বাংলার অনুপ্রবেশ ইস্যুতে। গুজরাট থেকে অনুপ্রবেশকারীদের উদ্দেশে এদিন শাহ বলেন, আমরা চাই যাঁরা অনুপ্রবেশ করেছেন তাঁরা নিজেরাই যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। তাঁরা নিজেরা চলে গেলে বাংলার সরকারও তাঁদের উপর কোনও মামলা করবে না। ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করবে। আশা রাখব পরিচয় যাচাই প্রক্রিয়া শুরু আগেই তাঁরা ফিরে যাবেন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
