Site Logo

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

EBBS Desk·
সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত তুলে ধরেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি আশঙ্কা প্রকাশ করেছিলেন, যদি এসআইআরে (SIR) বাদ পড়া ভোটারের (voter deletion) সংখ্যা কোনও কেন্দ্রে জয়ের মার্জিনের (victory margin) থেকে বেশি হয় তাহলে তখন কী হবে? সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল নির্বাচনের ফল ঘোষণার পরে।

Sponsored

Sranchi In Article

একদিকে বহু বিধানসভা আসনে জয়-পরাজয়ের ব্যবধান তিন হাজারেরও কম। অন্যদিকে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ২৭ লক্ষ ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করা—এই দুই পরিসংখ্যান ঘিরেই এখন নতুন করে বিতর্ক। ফলাফলের পরিসংখ্যান বলছে, রাজ্যের প্রায় ৫০টি আসনে ‘অযোগ্য’ (deleted voter) বা বিচারাধীন ভোটারের সংখ্যা অনেক ক্ষেত্রেই জয়ের ব্যবধানকে (victory margin) ছাপিয়ে গিয়েছে। তার মধ্যে অন্তত ২৫টি আসন বিজেপি জিতেছে, যেখানে বাদ পড়া বা চিহ্নিত ভোটারের সংখ্যা জয়ী প্রার্থীর ব্যবধানের থেকেও বেশি।

এই প্রেক্ষিতেই তৃণমূলের অন্দরে উঠে আসছে নতুন অঙ্ক—যেসব আসনে বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান তিন হাজারের কম, সেখানে এই ‘অযোগ্য’ ভোটাররা (deleted voter) যদি ভোটাধিকার পেতেন, তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। দলীয় সূত্রে দাবি, বহু আসনে সামান্য ভোটের হেরফেরই ফল উল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।

আরও পড়ুন : মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সেই সব আসনে, যেখানে লড়াই ছিল অত্যন্ত হাড্ডাহাড্ডি। আগের নির্বাচনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, অন্তত ৩৫টি আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ৫ হাজারের কম, আর একাধিক আসনে তা নেমে এসেছে হাজারেরও নিচে। এই ধরনের আসনেই ভোটার তালিকার পরিবর্তন সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →