Site Logo

মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

EBBS Desk·
মিতালি বাগের উপর হামলা বিজেপিরই: পুলিশের রিপোর্টে স্পষ্ট, গ্রেফতার ৩

হুগলির গোঘাটে আরামবাগের সাংসদ মিতালি বাগের উপর যে হামলা হয়েছিল, তা বিজেপির গুণ্ডারাই চালিয়েছিল, এমনটাই রিপোর্টে জানাল আরামবাগ পুলিশ (Arambagh Police)। জেলা প্রশাসনকে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানে সেখানে সাতজনের নামে অভিযোগ দায়ের পুলিশই করেছে। তার মধ্যে সেই সব বিজেপি নেতা-নেত্রী (BJP leaders) রয়েছেন যাঁদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আরামবাগের রোড-শো থেকে বলেছিলেন। এর মধ্যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার (arrest) করা হয়েছে।

Sponsored

Sranchi In Article

তৃণমূল সাংসদ মিতালি বাগের (Mitali Bag) গাড়ি থামিয়ে যে প্রাণঘাতী হামলা নির্বাচনের শেষ প্রচারে চালানো হয়েছে, তাতে এক শ্রেণির সংবাদ মাধ্যম বারবার প্রমাণ করার চেষ্টা চালিয়েছে, এই হামলার পিছনে দায়ী তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব (TMC infight)। আদতে যে তা ভুল এবার পুলিশের রিপোর্টেই প্রমাণ হয়ে গেল। এই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন হুগলির জেলাশাসক তথা জেলা নির্বাচনী অধিকারিক। সেই সঙ্গে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে আরামবাগ পুলিশও।

আরও পড়ুন : এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

পুলিশের পেশ করা রিপোর্ট অনুযায়ী, যে দুষ্কৃতীরা মিতালি বাগের (Mitali Bag) উপর হামলা চালিয়েছিল তারা বিজেপির সঙ্গে যুক্ত। সেই সঙ্গে নাম দেওয়া হয়েছে সিন্টু সাঁতরা, সনাতন সাঁতরা, রাজকুমার রায়, সোমা শ্রী, সোমা শ্রী-র স্বামী, সৌমেন পাল ও দোলনের। এর মধ্যে দোলনকে মূল ষড়যন্ত্রকারী বলে উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যেই সিন্টু, সনাতন ও রাজকুমারকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে একাধিক পুলিশের তদন্তকারী দল অনুসন্ধান চালাচ্ছে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →